

তুমি বল ,আমি হতশ্রী বৌ তোমার l তাই তো দিনদিন কোলবালিশের মতো মোটা হচ্ছি আর মাথার চুলগুলো কাকের বাসা হচ্ছে ক্রমশ ! তুমি বল , তোমার বৌ বড় নির্গুণ মানুষl তাই তো সংসার সামলানো ছাড়া কিছুই পারি না আমি ! কথাগুলো বড় সত্যি বটে l কিন্তু জানো তো ছবিটা কিন্তু অন্যরকমও হতে পারত l যদি তুমি অফিসের কোন এক ফাঁকে ফোন করে মাঝে মাঝে বলতে ' মল্লিকা তুমি খেয়েছো তো ?বা যদি আমার শরীরের খারাপের সময়গুলোতে মেসেজ করেও জিজ্ঞাসা করতে আমি ওষুধটা খেলাম কিনা তাহলে হয়তো আমিও আজকের এই খিটখিটে মহিলাটা হতাম না l হয়তো তাহলে আমিও কোনোদিন আচমকা ফোন করে তোমায় বলে বসতাম ' জানো তোমায় দেখতে ইচ্ছে করছে এই মুহূর্তেই' l কিন্তু তুমি সে জায়গাটা আমায় দাওনিl তাই আমি ফোন করলে নুন তেলের হিসেবের কথাই বলি l