
মৌমিতা মৌরি, একটি অসময়ী বাসর, একটি অসম বিয়ে, এবং এক শিশুর চোখে বড়দের নির্মম জগৎ। সবাই ভেবেছিল এ বিয়ে শুধুই সৌন্দর্যের মোহ, দম্ভ আর লোভের মিথ্যে সাজানো স্বপ্ন। কিন্তু মৌমিতা তো জানেই না সংসার কাকে বলে। জানে না ঘর, ছাদ, বিছানা মানে কী, কিংবা কেন সে সেদিন এক অচেনা ঘরে দাঁড়িয়ে ছিল। তাকসিম, সুদর্শন, সাহসী, কিন্তু অহংকারে অন্ধ এক তরুণ, যার নিজেরই ছিল এক ভালোবাসার স্বপ্ন। কিন্তু বাস্তবতা তাকে ফেলে দেয় এক তিক্ত পরিস্থিতির মুখোমুখি। তার জীবনে হঠাৎ এক শিশু-কন্যা, যাকে সবাই বউ বলে চেনে, অথচ সে শুধু জানতে চায়, “আমি আম্মার কাছে যাবো…” আর ঠিক তখনই এক নতুন সম্পর্কের জন্ম হয়—ভ্রাতৃত্ব, মায়া আর বিরুদ্ধতার মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট ভাই তাফসিরের হাত ধরে শুরু হয় মৌমিতার নতুন এক অধ্যায়। এই উপন্যাস আপনাকে নিয়ে যাবে এক সামাজিক বাস্তবতার মুখোমুখি, যেখানে সম্পর্ক শুধু রক্ত নয়, মায়াও রচনা করে আপন ঠিকানা। "তোমার মতো প্যান্ট পরে ঘুরে বেড়ানো মেয়েকে আমি যদি বউ হিসেবে মেনে নিতে পারি, তাহলে তুমিও পারবে…" একটি শিশুর চোখে দেখা অপ্রস্তুত নারীজীবন, একটি পরিবারের ভাঙাগড়ার গল্প, এবং মমতার নতুন সংজ্ঞা।