

‘গোধূলিসন্ধির নৃত্য’ উপন্যাসের স্থান-কাল-পাত্র সকল কিছুই পুরোপুরি কাল্পনিক। এমনকি এই উপন্যাসের জগতকেও আমাদের চিরচেনা পার্থিব জগত বলা যায় না। কল্পনার সেই জগতের একটি পরিবারকে ঘিরে সম্পূর্ণ উপন্যাসটি রচিত হয়েছে, যে পরিবারকে অভিশাপের আদলে ঘিরে ধরে রেখে নেপথ্যে দাঁড়িয়ে প্রতীক্ষমাণ হয়ে রয়েছে অনিবার্য মৃত্যুছায়া। সেই মৃত্যুছায়াকে অস্বীকার, অগ্রাহ্য, উপেক্ষা করে প্রতিটি চরিত্র মেতে উঠেছে পরস্পরের সাথে, নিজের সাথে আশ্চর্য এক খেলায়; যে খেলার মাঝে রয়েছে দ্বন্দ্ব, ঘৃণা, দ্রোহ, যুদ্ধ, ষড়যন্ত্র, রাজনীতি এবং গোপনীয়তা ও প্রেম, মমতা, স্বপ্ন, ত্যাগ ও পরিত্যাগ। দুঃসময় ঘনিয়ে আসছে, নিদারুণ দুঃসময়। উন্মুক্ত হয়ে যাচ্ছে অন্ধকূপের মুখ; বর্ষীয়সীদের অপ্রতিরোধ্য টানে গহীন নিস্তব্ধ রাতে শরীরত্যাগী ছায়ামূর্তি ছোটাছুটি করে বেড়াচ্ছে প্রবীণ সময়ের স্বাক্ষর হয়ে চিরকাল দাঁড়িয়ে থাকা দেবীমন্দির প্রাঙ্গণের আয়ুহীন কুলুরঙ্গ বৃক্ষের অভ্যন্তরে আশ্রয় নিয়ে এর নিগূঢ় রহস্যময়তা ও অলৌকিক অস্তিত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবার অভিপ্রায়ে, যেই অলীক বৃক্ষের সুউচ্চতম শাখায় ঘুমিয়ে রয়েছে এক মহাজাগতিক সাপ। অথচ সেই সাপের প্রকৃত বাস এক আহত হৃদয়ের নারীর বুকেতে, কিংবা কল্পদীর্ঘ নির্বিকল্প নিদ্রার আবেশে তা পরিণত হয়েছে সাতটি জাদুময় পাথরে। এবং যাপনের নৈমিত্তিক টানাপোড়নে সম্পর্কের বাঁধনগুলো যখন দুর্বল হয়ে উঠছে, বাইরের শত্রুদের প্ররোচনায় ক্ষিপ্ত গ্রামবাসীদের স্মৃতিকাতর মনে দীর্ঘকাল চাপা পড়ে থাকা প্রতিহিংসার স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে প্রতিশোধের দাউদাউ আগুনে। অগ্নিকুণ্ড ক্রমশ বৃহৎ আকার ধারণ করছে। আর সবাই যখন নিজ নিজ পরিবেষ্টনকে ঘিরে আপন স্বার্থরক্ষার নেশায় মত্ত, প্রাচীন সেই অভিশাপের কালকূট মেঘ সবার অলক্ষ্যে ঘনীভূত হয়ে প্রলয়ঙ্করী ঝড়ের রূপ গ্রহণ করছে। ঝড় আসছে। জগত-সংসার, সমস্ত কিছু নিশ্চিহ্ন করে দিতে নিভৃতপায়ে ধেয়ে আসছে কল্পক্ষয়ী ঝড়।
Ei Somoy, Hoito Ei Boi er Keu Sothik Mullayon Korche Na but Kono Ek Somoy Ei Boi Ta k Masterpiece Hisabe Gonona Kora Hobe.
Read all reviews on the Boitoi app
Awesome Story,Ak Kothay Osadharon Lekhoni,, Khub Valo Laglo.
Excellent Book