

“অন্য অর্ফিয়াস” এক প্রেম, যা শরীর ছুঁয়ে আত্মা জাগায়। এক মিলন, যা পবিত্রতার নতুন সংজ্ঞা রচে। এটি সেই অর্ফিয়াসের কাহিনি, যে তার প্রেমিকা ইউরিডিস-এর দেহে খুঁজে পায় আত্মার প্রতিচ্ছবি, আর তার আত্মায় শুনে পৃথিবীর শেষ গান। এই নাটক প্রেমের, আবার কামনার। এখানে প্রতিটি সংলাপে ঘামের উষ্ণতা, প্রতিটি দৃশ্যে চুম্বনের শব্দ, আর প্রতিটি বিচ্ছেদে এক অতল বিষাদ। “অন্য অর্ফিয়াস” সেইসব পাঠকদের জন্য, যারা প্রেমকে শুধুই হৃদয়ের বিষয় ভাবে না, বরং তা শরীরের প্রতিটি কাঁপনে, রাত্রির প্রতিটি নিঃশ্বাসে অনুভব করে। যদি তুমি কোনোদিন কাউকে এমন ভালোবেসে থাকো, যেখানে শরীর ও আত্মা একসাথে পুড়ে ছাই হয়ে গিয়েছিল.... তবে এই বই তোমার হে প্রিয়...🥀
ভালো
Read all reviews on the Boitoi app