

আচমকা প্রচণ্ড শব্দে একটা বাজ পড়ল। সেই সাথে প্রবলবেগে বৃষ্টি নামল। বৃষ্টি নামার সাথে-সাথে কবরের মাটি ফুঁড়ে উঠে এলো কাদা মাখা একখানা মানুষের হাত। দেখতে-দেখতে আরও একখানা হাত মাটি ফুঁড়ে উঠে এলো। দুটো হাতই সম্পূর্ণ বের হওয়ার পর ধীরে-ধীরে মাথা, গলা, কাঁধসহ আস্ত একটা মানুষ গাছের চারার মতো মাটি ফুঁড়ে উঠে দাঁড়াল। মানুষটার চোখ বন্ধ, সমস্ত শরীরে কাদা মাটির আস্তরণ।