

লেখক: মাহাদিউল ইসলাম সানি একজন মধ্যবিত্ত পরিবারের৷ ব্যাকবেঞ্চার ছেলে রাহিন। কলেজে ফেল করার পর সে সিদ্ধান্ত নেয় পরিবারকে কিছু না জানিয়ে নিজে থেকে জীবন গড়ার। মা'র সাথে হালকা ঝগড়া করে, কিছু টাকা নিয়ে সে নিজের কলেজ শহরে চলে আসে। সেখানে তার ছোটবেলার বন্ধু তানভির তাকে সাহায্য করে এক বিদেশি কোম্পানির ক্যাম্পে নাইট সিকিউরিটি গার্ডের চাকরি পাইয়ে দিতে। চাকরির পাশাপাশি সে নিজের পড়াশোনা চালিয়ে যেতে চায়। কিন্তু এই জীবন সহজ না। ক্যাম্পের ভিতরে গভীর রাতে ভয়াবহ নিস্তব্ধতা, সাপ, জোক, বৃষ্টিতে ভেজা পাহারা—সব মিলিয়ে এক নতুন লড়াই শুরু হয়। প্রথম রাতেই জোকে কামড়ে পায়ে অসহ্য যন্ত্রণা, হুজুরকে দেখে ভীত হয়ে যাওয়া, টিনের রুমে সাপের খোল দেখে সারারাত বাইরে কাটানো — প্রতিটি অভিজ্ঞতা একেকটা যুদ্ধ। এই গল্প এক নিঃশব্দ সৈনিকের, যে তার ভবিষ্যতের জন্য দিনের আলো ছাড়াই লড়াই করে। যে রাতের আঁধারে জেগে থাকে, শুধু নিজের স্বপ্নের আলো জ্বালাতে।
অনেক ভালো হইছে,নেক্স পর্ব চাই....
Read all reviews on the Boitoi app
আলহামদুলিল্লাহ,, ভালো লাগলো
Onk vlo laglo...mm
লেখাটি অনেক সুন্দর হয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ লেখককে ♥️