

শিউলি রেজাল্ট নিয়ে বাড়ি ফিরছে, টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে ওর, খুব কম নাম্বার পেয়েছে, ১৩০০ এর মধ্যে মাত্র ৯৭১, ওর কান্না পাচ্ছে, জিপিএ ৫ টাও আসে নি, ৪ টা সাবজেক্টে ৮০ এর চেয়ে কম নাম্নার এসেছে, কিন্তু মন খারাপটা প্রকাশ করতে পারছে না। কারণ ও প্রথম হয়েছে। যে দ্বিতীয় হয়েছে তার নাম্বার ৮৪৫। শিউলির চেয়ে অনেক কম, এ নিয়েই সে খুশি, নাম্বার এর চেয়ে বেশি সে পজিশনটাকে গুরুত্ব দিচ্ছে...