

ইবন বাতুতা তার জীবনে প্রায় একটানা ৭৭,৬৪০ মাইল ভ্রমণ করেছেন। এর মধ্যে ভারতবর্ষ, মালদ্বীপপুঞ্জ এবং সিংহল (আধুনিক শ্রীলঙ্কা) অঞ্চলে ১৪,৩১৮ মাইলেরও বেশি। ইসলাম জগতের তৎকালীন সমস্ত গুরুত্বপূর্ণ দেশগুলো তিনি ঘুরে দেখেছেন এবং প্রত্যেক মুসলিম শাসকের দরবারে গেছেন। তিনি কনস্টান্টিনোপল, সিংহল ও চীনের মতো অ-মুসলিম দেশগুলোতেও বেড়িয়েছেন। যে যুগে তিনি এ ভ্রমণ করেছেন, সে যুগে ভ্রমণ ছিল মোটেই সহজ কাজ, কারণ তখন রেল, বিমান, মোটর কিংবা আধুনিক সড়কপথ ছিল না, এবং সাগরযাত্রাও বর্তমানের মতো নিরাপদ ছিল না।