

কপিশা থেকে পথ চলার পর লম্পকে পৌঁছানো গেল। এ রাজ্যটির আয়তন এক হাজার লির মতো। উত্তর দিকে তাকালে চোখে পড়বে তুষার মুকুট পরা বিরাট পর্বতের পাঁচিল। অন্য তিন দিকও কালো পাহাড় দিয়ে ঘেরা। রাজধানীর আয়তন দশ লির মতো, এবং এখানকার সর্বশেষ রাজবংশ কয়েক শতাব্দী আগে লোপ পেয়েছে; এরপর থেকে গোষ্ঠী প্রধানদের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। এ দেশের লোকেরা ধানের চাষে অভ্যস্ত, এবং এখানে প্রচুর আখের বন রয়েছে। গাছেও অনেক ফল হয়, তবে খুব কম ফলই পাকে। আবহাওয়া ভালো নয়, কারণ প্রায়ই জমাট তুষার কণা চারদিকে অন্ধকার করে ফেলে, যদিও তুষারপাত তেমন বেশি নয়।