

অন্তর্ছায়া A story that hides the truth behind shadows of the heart… ✍️ লেখিকা: রিনতাহা ইসলাম --- > “নিজেকে চেনা কি এতটা কঠিন?” আফহিরা নুরেইন — সবার কাছে এক শান্ত, মিষ্টি আর নম্র মেয়ে। বর্তমানে পড়ছে অনার্স তৃতীয় বর্ষে, সায়েন্স বিভাগে। কিন্তু তার নিরীহ হাসির আড়ালে লুকিয়ে আছে এক তীব্র শূন্যতা… একটি প্রশ্ন, যা দিনদিন তাকে গ্রাস করে নিচ্ছে— > "সে কে?" নানা অদ্ভুত স্বপ্ন, মানসিক দ্বন্দ্ব আর স্মৃতি বিভ্রান্তির মাঝে সে দেখতে পায় এক অপরিচিত মুখ — এক অপরিচিত মেয়ের… "মাহরিন।" ধীরে ধীরে অতীত আর বর্তমান এক অদ্ভুত ছায়ায় মিলেমিশে যায়। কারা যেনো আড়াল থেকে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে… আর এমনই এক বিভ্রান্তির মুহূর্তে, তার সামনে এসে দাঁড়ায় এক রহস্যময় পুরুষ— একজন বিখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট। চোখে ঝড়, কণ্ঠে শাসন, আর হৃদয়ে লুকিয়ে থাকা এক অসমাপ্ত ইতিহাস। --- 💔 একটি অসমাপ্ত ভালোবাসা, একটি ভয়ানক ভুল, আর একটি নিষ্পাপ শিশুর আর্তনাদ— এই তিনে গড়ে উঠেছে এক রহস্যময় জাল… সময়ের ছায়া কি ভুলে যাওয়া সত্যকে মুছে ফেলতে পারে? না কি স্মৃতির অন্তর্ছায়া আরও গভীর করে দেয় ভালোবাসা?