
সম্পর্কগুলো আসলে খুবই অদ্ভুত হয়। কিছু সম্পর্ক মায়ায় জড়ায়, কিছু সম্পর্ক ভালোবাসায় আটকায়, আবার কিছু সম্পর্ক শুধু শারীরিক চাহিদা বাড়ায়। আরিফের ছলনাময়ী ভালোবাসার খপ্পরে পড়ে ফারহার মতো সহজ সরল মেয়েটা ‘রুমডেট’ নামক নোংরামিতে রাজি হয়ে যায়। এবং একটা সময় সে গর্ভবতীও হয়ে যায়। কিন্তু বিষয়টা আরিফকে জানিয়ে বিয়ের কথা বললে আরিফ পরিষ্কার না করে দেয়। শুরু হয় ফারহার নরকীয় জীবন। এরপর কি হয়েছিল ফারহার জীবনে?