

তীব্র আরেকটু এগোলো। একেবারে ঘনিষ্ঠ হলো পুষ্পিতার নিঃশ্বাসের,শীর্ণ ওই দেহের। কপাল নামিয়ে রাখল পুষ্পিতার কপালে। ফিসফিসে কণ্ঠে এক রাশ আফিম মিশিয়ে বলল, “ তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম,সেদিন আমার তেমন কিছু হয়নি। কিন্তু দ্বিতীয় বার যখন দেখলাম,মনে হয়েছিল আমাকে, আমার অনুভূতিকে বদলাতে কেউ এসেছে। আর সত্যিই সেটা হলো ভীতু মেয়ে। আমার জীবনে এসে শুধু আমার অনুভূতিই নয়, তুমি আমার গোটা জীবন বদলে দিলে৷” পুষ্পিতার চোখের জল গালে এসে নামল। অথচ আর্দ্র ওই স্বর হতে ঠিকড়ে এলো উচ্ছ্বাস, “ আমি না, বদলেছেন আপনি। আপনি আমার দেখা সেই তীব্র রেজা তালুকদার যে শুধু ভালোইবাসে না। আগলে রাখে,যত্ন করে, ভেঙে যাওয়া স্বপ্ন গড়িয়ে নতুন করে বাঁচতে শেখায়।”
"অবশেষে আমিও কিনে ফেললাম ইবুক টা পড়ার অনেক ইচ্ছা ছিলো আেু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য..! ❤️❤️"
"সে আমার সন্ধ্যাপ্রদীপ " গল্পটি আমার পছন্দের একটি গল্প । এই গল্পটা পড়ার পর মনে হয়েছে আর একটু পড়তে পারলে ভালো লাগতো। ই-বুক পড়ে মনটা ভালো হয়েছে গিয়েছে।
Read all reviews on the Boitoi app
"সে আমার সন্ধ্যা প্রদীপ" গল্পটি খুব সুন্দর... ই-বুক টা একটু বেশি সুন্দর 💖
অবশেষে আমিও কিনে ফেললাম ইবুক টা পড়ার অনেক ইচ্ছা ছিলো আেু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য..! ❤️❤️
ফেসবুকে সন্ধাপ্রদীপ পড়ার পর 'মনে হলো,, আরো একটু পড়লে মনে হয় একটু শান্তি পেতাম, তীব্র রেজা তালুকদার কে জানতে পারতাম,,ইবুক শেষ করার পর ও আরো পড়তে ইচ্ছা করছে,, কেন যেন মন ভড়েনি আপু,,,তোমার লেখার প্রেমে পরে গেছি,,, আপু,,!একটা অনুরোধ! ভবিষ্যতে যদি সুযোগ পাও,, প্লিজ! আবার বিট্টু মাস্তান এন্ড পুষ্পিতা কে নিয়ে একটি গল্প লেখিও প্লিজ আপু,,🙏🥹 (And,, thank you so much এত্ত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য,,😊)
ফেসবুকে সন্ধ্যাপ্রদীপ পড়ার পর এই সাধামাঠা গল্পটা পছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছিলো।মাস্তান বিট্টুকে আরো একটু পড়ার ইচ্ছা ছিলো।কিন্তু আপু বিয়ে পরই ইতি টেনে দিয়েছিলো।কিন্তু ইবুক পড়ার পরে স্যাটিসফাইড।তীব্র রেজা তালুকদার মানেই ইমোশন।এত্ত এত্ত পড়েও মনে হচ্ছে আরো একটু পড়তে পারলে ভালো লাগতো।মলাটের অপেক্ষাতে আছি।❤️🫰
ই-বুকটা অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু নানা ব্যস্ততায় পড়া হয়ে ওঠেনি। অবশেষে গতকাল পড়া শুরু করলাম। আর আশ্চর্যের বিষয় হলো—তীব্র রেজা তালুকদারের প্রতি এতটাই দুর্বল যে একদিনেই পড়ে শেষ করলাম! সে আমার সন্ধ্যাপ্রদীপ পড়ার পর মনে হলো, কাল্পনিক চরিত্রের প্রেমেও যে এভাবে ডুবে যাওয়া যায়, তা যেন প্রথমবার উপলব্ধি করলাম। তীব্রর ভালোবাসা, যত্ন, আর সঙ্গীর পাশে নিঃশর্তভাবে থাকা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। গল্পটা শেষ হওয়ার পরও মনে হচ্ছিল—ইশ, যদি তাদের আরও কিছু মুহূর্ত দেখতে পেতাম! এরপর পড়লাম #তীব্রর_পুষ্পিতা। এখানে তীব্রকে একেবারে আদর্শ প্রেমিক পুরুষ হিসেবে পেয়েছি। তার ভালোবাসা, যত্ন আর পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। তবে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তীব্র,নাহিদ,আরমান,মুশফিক আর মিরাজের বন্ধুত্ব। আজকের এই স্বার্থপর পৃথিবীতে এমন আন্তরিক বন্ধুত্ব সত্যিই বিরল। জীবনে এমন দু-একজন বন্ধু থাকলে পৃথিবীটাও হয়তো অনেক সুন্দর হয়ে উঠত। সেঁজুপুরের লেখার কথা আলাদা করে কিছু বলার নেই—তিনি বরাবরের মতোই অসাধারণ। প্রতিটি লাইনই আলাদা সৌন্দর্য বহন করে। তবে তার মধ্য থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কিছু লাইন— ✨ আমার প্রিয় কিছু লাইন: “এই দিন দিন নয় ভীতু মেয়ে! সামনে আরো দিন আছে। আর রাত, রাত তো শুধু আমারই।” “সে আমার অন্ধকার জীবনের আলো। সে আমার সন্ধ্যাপ্রদীপ!” “আজ আমি বাঁচতে চাই তীব্র। আপনাকে পেয়ে, আপনাকে নিয়ে সারাটা জীবন আপনার বুকের ভেতর থেকে যেতে চাই।” “আমার এই চাওয়া পাওয়ার সবটুকুতে তুমি শুধু ওনাকে রেখ আল্লাহ। মরার আগ অবধি ওনাকে কেবল আমার করেই রেখ।” “কারণ আ'ম জেলাস। বৃষ্টি তোমায় ছুঁয়ে দিচ্ছে, ভীতু মেয়ে। আমি ছাড়া আমার বউকে অন্য কেউ কেন ছোঁবে?” “আপনি আমার দেখা সেই তীব্র রেজা তালুকদার, যে শুধু ভালোবাসে না—আগলে রাখে, যত্ন করে, ভেঙে যাওয়া স্বপ্ন গড়িয়ে নতুন করে বাঁচতে শেখায়।” “তোমার বাবাকে বলবে, তার মেয়েকে আমি তার কাছে আপাতত গচ্ছিত রেখেছি। যেদিন সময় হবে, ডিরেক্ট বউ বানিয়ে নিয়ে আসব।” বলার মতো এখনো অনেক কিছু ছিল।আসলে কিছু আবেগ, কিছু প্রেম, কিছু সংযোগ কেবল হৃদয়ের ভেতরেই থেকে যায়, যেগুলো শব্দে ধরা যায় না। তীব্র আমার কাছে শুধু একটা কাল্পনিক চরিত্র নয়, বরং অনুভূতির নাম,যে অনুভূতি সারাজীবন মনে বেঁচে থাকবে।
তীব্র আর পুষ্পিতা এই দুইজনকে আমার এতটা পছন্দের বলে বুঝানো যাবে নাহ।এদের কে নিয়ে যে আবার পড়ার সুযোগ হবে ভাবতেই পারিনি কখনো। এদের কাহিনি অনেক বেশি মানে অনেক বেশিই সুন্দর 💓
আপুর লেখা অনেক সুন্দর, সে আমার সন্ধ্যাপ্রদীপ পড়েই ই-বুক কিনে ফেলেছি। অনেক সুন্দর হয়ছে যা বলার বাহিরে।
অসাধারণ। চমৎকার ❤️❤️❤️❤️❤️
বিট্টু মাস্তান কে কিনে ফেললাম 🥹 কি যে খুশি লাগছে এখন পড়া শুরু করব ইয়েএ। সেজুপুর গল্প এমনিতেই সুন্দর আলাদা করে কিছু বলতে হবে না। ❤❤