

সেদিন যখন বাবা আমারই বান্ধবীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো, আমি সহ্য করতে পারলাম না। অবিশ্বাস্য চোখে দুইজনকে দেখে গেলাম। আর তারপর আমার একুশ দিনের প্রেম করা বয়ফ্রেন্ডের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম; ঢাকা থেকে পৌঁছে গেলাম চট্টগ্রামে। সেখানে পা ফেলে জানতে পারলাম, আমি এক বিবাহিত পুরুষের সাথে প্রেম করেছি। রাগে-ঘৃণায় দিশেহারা আমি, স্টেশনের ভীড়ে বসে চোখের জল ফেলতে লাগলাম। চব্বিশ ঘন্টার মধ্যে পরপর এতগুলো ঘটনা সামলাতে যখন হিমশিম খাচ্ছিলাম আমি, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিস্তার ঘটতে লাগল তখনই, প্রিয় আগন্তুকের মাধ্যমে....
এটা গল্প নয় একটা কাব্য ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
I don’t regret spending money on this book at all. It was absolutely worth it from beginning to end.
সুন্দর সাবলীল লেখনী।নবনীতার লেখায় সব সময় সমাজের বিভিন্ন দিক গুলো ফুটে উঠে।এখানেও অন্যথা হয় নি।আপনাদের সমাজে এমন অনেক আরাধ্যা আছে যারা একাকিত্বে ভুগে গুমরে গুমরে জীবন পার করে।কেউ এর ভয়াবহতা কাঠিয়ে উঠতে পারে কেউ কেউ পারে না।। মিষ্টি নবনীতার মিষ্টি গল্প বেশ ভালো লেগেছে।শুভকামনা আমার প্রাণ❤️ ফারজানা নিধু তোমার আপাই।
অনেক সুন্দর 💝🤍
আমি একজন সাইলেন্ট রিডার।কখনো কোনো মন্তব্য করি না। কোন উপন্যাস বা বই ভালো লাগলে সেই অনুভূতিটা নিজের মধ্যেই রেখে দেই।এই বইটা পড়ার পর আমি সর্বপ্রথম প্লেস্টোরে যেয়ে সার্চ দিয়েছি যে চিঠি নামে কোন অ্যাপ আছে কিনা! কিন্তু আমি আশাহত হয়েছি এমন কোন অ্যাপই নেই এবং সেই সাথে দুঃখ হচ্ছে যে এমন অ্যাপ এখনো কেউ বানায়নি কেন! যাই হোক বইটি আমার পছন্দের তালিকায় থাকবে।নবনীতা আপুর লিখা প্রত্যেকটি গল্প,উপন্যাস ও বই আমার প্রিয়, কেন যে এত ভালো লাগে আমি নিজেও জানি না!!(This is the first review in my lifetime)
অসম্ভব সুন্দর একটা লেখা,এমন ধরনের লেখা পড়লে চোখে আরাম পাওয়া যায় আর আত্মায়ও তৃপ্তি পাওয়া যায় ❤️
ফেসবুকে গল্পটা যখন পড়ি এক অন্যরকম আকর্ষণ বোধ করছিলাম, অপেক্ষায় ছিলাম কখন সম্পুর্ন গল্পটা পড়তে পারবো। সত্যি বলতে বইটি পড়ে এক অন্যরকম ভালো লাগা অনুভব করছিলাম। বইটির প্রতিটি শব্দ যন হৃদয়ে গেঁথে যাচ্ছিলো, বিশেষ করে চিঠিগুলোর প্রতিটি শব্দ প্রতিটি লাইন। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
নবুপার লেখনী মানেই বেস্ট🥺❤️
জোস জোস জোস। কি যে সুন্দর। অনেক শান্তি শান্তি, অনেক।
সুন্দর 🤍🤍🤍