

আমি আপনাকে ভালোবাসি জাবের ভাই।(আহি) ~ছাদের কর্নিশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কথাটি বলে উঠলো আহি। চোখে তার অশ্রু ছলছল করছে। আহির নরম মুখের ত্বক বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঘড়িয়ে পড়েছে। চোখে তার অসহায়ত্বের ভাব সাফ স্পষ্ট। ~ছাদের অন্য প্রান্তে ফোনে কথা বলছে জাবের।আহির কথা শুনে সে আঁড়চোখে আহির দিকে তাকিয়ে ফোন রেখে তার দিকে এগিয়ে এলো। ~পাশে কারোর উপস্থিত টের পেয়ে ও সে কোন প্রতিক্রীয়া করলো না। তার একটাই কারণ তার উপস্থিত সে উপলব্ধি করতে পারে। তার উপস্থিত ওর তার ভীষণ চেনা। জাবের আহির কাছে এসে বলল ~ কি বললে বুঝতে পারি নি! আবার বলো?? আহি এবার ও এক বুক সাহস নিয়ে আকাশের দিকে পূর্ণ দৃষ্টি আবদ্ধ রেখে বলে উঠলো ~ আমি আপনাকে ভালোবাসি জাবের ভাই। ~আহির কথা শুনে জাবের এইবার মুখ খুললো, জাবেরঃ তোমার কী মাথা খারাপ হয়ে গিয়েছে?? তুমি কি বলছো সেইটা তুমি জানো?? আহিঃ হ্যাঁ খুব ভালো করে জানি আমি কি বলতে চেয়েছি। আর আবার ও বলছি আমি আপনাকে ভালোবাসি জাবের ভাই। খুব ভালোবাসি। জাবেরঃ আহি এইগুলা শুধুই আবেগ। তোমার এই বয়সটা আবেগের বয়স। ভালোবাসার মানে বুঝো তুমি?? আহিঃ না বুঝি না আপনি বুঝিয়ে দেন জাবের ভাই। জাবেরঃ আমি তোমাকে ভালোবাসতে পারবো না আর আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আহিঃ কিন্তু কেনো ভালোবাসতে পারবেন না?? জাবেরঃ আমি অন্য কাউকে ভালোবাসি। তোমাকে ভালোবাসা সম্ভব না। আহিঃ আমাকে কী ভালোবাসা যায় না জাবের ভাই?? আমার ভেতর কিসের কমতি আছে জাবের ভাই। আমি কি কোনো ভুল করেছি?? তাহলে বলেন আমি আর পরবর্তীতে সেই ভুল করবো না। জাবেরঃ আহি পাগলামি না করে নিচে যাও। এতো রাতে ছাদে একটা ছেলের সাথে দেখলে লোকে খারাপ বলবে। আহিঃ যার যা ইচ্ছে বলুক। ~জাবের এইবার একটু জোড়ে বলল, জাবেরঃ আমি নিচে যেতে বলেছি তোমাকে। ছোট গল্পঃ মনের কোণে ছোট্ট জায়গায় সেই শূন্যতা🦋 লেখিকাঃ মুনতাহা আফরিন জেরিন গল্পটি কাজিন রিলেটেড তবে অপূর্ণতায় ভরপুর। গল্পের মূল আর্কষন আহিয়াহ আহি। সে তার কাজিনকে ভালোবাসে। কিন্তু তার কাজিন জাবের রওশান পরিবার,সমাজকে প্রাধন্য দিয়ে সে তার ভালোবাসাকে নিজ হাতে গলা টিপে হত্যা করে ভালোবাসা প্রত্যাখান করেছেন।
Good
Read all reviews on the Boitoi app