

গল্পটা নন্দিনী আর নির্ঝরের। হ্যাঁ, শুধুই তাদের। মিষ্টি একটি প্রেমের কাহিনী দু'জনের। অন্ধ প্রেমে প্রতারিত হওয়া নন্দিনীকে দু'হাতে ভালোবেসে কুড়িয়ে নেওয়া নির্ঝর। প্রেমিক কাপুরুষ হলে যেমন জীবন থমকে যায়, তেমনই মানুষটি সুপুরুষ হলে জীবন রঙিন হয়ে যায়। দু'জনের এক হতে এসেছে অনেক বাধাবিপত্তি। তা কাটিয়ে দু'জন পারবে কি এক হতে? আলোকিত হবে কি তাদের জীবন ঠিক যেমন আলোকিত হয় পূর্ণিমার রাতে পশ্চিমাকাশে?
আমি রিভিউ তেমন লিখতে পারি না। তারপরও কিছু শব্দ লিখছি। গল্পটা ভালো লেগেছে। আনন্দ-দুঃখ সব মিলিয়ে ভালোই লেগেছে। তবে নির্ঝর-নন্দিনীর সংসারের অংশগুলোও পড়ার ইচ্ছা ছিল। কিন্তু দেখি বিয়ের পরই গল্পটা শেষ। এজন্য একটু মন খারাপ হয়েছে। যাইহোক, ব্যাপার না। সবমিলিয়ে ভালো লেগেছে এইটুকুই। 🥹🤍
Read all reviews on the Boitoi app
মিষ্টি, ছিমছাম একটা গল্প। পারিবারিক আবহ নিয়ে সমকালীন উপন্যাস ফুটিয়ে তুলতে লেখিকা বরাবরই সিদ্ধহস্ত। ভালো লেগেছে পড়তে।
খুব সুন্দর পড়ে মন ভরেনি আরও পড়তে ইচ্ছে করছে৷ নিভার নায়ক গুলো এত ভালো হয় কি আর বলব খুব ভালো লেগেছে ❤️❤️❤️❤️
মিথিলা জামান নিভা আমার সবচেয়ে প্রিয় একজন রাইটার। মাতাল প্রেমসন্ধি, ভেসে যায় জলপদ্ম, তোমার আমার চন্দ্রস্নান, বিষাক্ত এবং প্রেম অপ্রেমের সাপলুডু সহ দারুণ অনেক হরর ও থ্রিলার গল্প পড়ে অভিভূত হয়েছি। একুশে বইমেলায় ওনার প্রকাশিত "বালিকা বসন্তের ন্যায়" বইটিও অনবদ্য ছিল। নীল রঙা প্রেমও অপূর্ব হয়েছে। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল নিভা আপির জন্য। সবসময় ওনার সেরা লেখাগুলোর প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।