

পুরান ঢাকার তারে মোড়ানো গলি পেরিয়ে, ধূসর দেয়ালে ঘেরা এক ক্ষুদ্র ঘরে, ধুলো জমা চৌকাঠে সেজেছিল এক অদ্ভুত সংসার। কোনো সিংহাসন নেই সেখানে, নেই কোনো অলংকার। তবু সেখানে বসত করে এক রাজা ও এক রানী। এক ভবঘুরে বিবর্ণ, রাজা কেবল নামেই। গদিহীন সেই রাজার রাজ্য ছিল একলা, নিঃশব্দ, বেপরোয়া। তবু কেউ এসে আঙুল ধরে বলেছিল, "আমার একটা ছোট্ট সংসার চাই।" আঁধারে আলোর মতো এসেছিল যেন সে। বর্ণের বিবর্ণ জীবনে রং মেখেছিল। চলছিল বেশ, ঠিক তখনই এলো খবর, সম্পর্ক এক নতুন পথ খুঁজতে বেরিয়েছে। তাদের ভেতরে আসতে চলেছে এক আগন্তুক, একটি প্রাণ, একটি নিঃশ্বাস, একটি ভবিষ্যৎ। ঠিক তখনই ঝড় উঠল সেই খুপড়ি ঘরে, অন্বেষার চোখে জল ও আবেগ মিলেমিশে একাকার। আর বর্ণ? সে চুপচাপ দাঁড়িয়ে রইল, নিঃশব্দ। অভ্যস্ত সে নির্ভার জীবনে, তবু হঠাৎ কেন দায়িত্ব এসে চেপে বসল কাঁধে? কেন চিন্তার ভারে রাতগুলো ভারী হয়ে উঠল? সে বুঝে না, তবু অনুভব করে এক মিষ্টি ব্যথা। শব্দহীন সেই যন্ত্রণায় অন্বেষার হাত ধরে, সে শিখে যায় ধৈর্য, বোঝে নির্ভরতা। আর যখন সেই ধৈর্যের ফল তার কোলে এসে বসলো? তখন সব পুরোনো একাকীত্ব, সব দুর্ভিক্ষ, সব নীরবতা জলছবির মতো ঝাপসা হয়ে গেলো।
"এই ই-বুক কিনবো কি কিনবো নাহ নিয়ে একটা দ্বিধাবোধ ছিলো। কারন আগেও অনেক লেখিকার ফেসবুক গল্প পরে ইবুক কিনার পর সেটা আর ভালো লাগতো নাহ৷ মনে হতো লেখিকারা ফেসবুকে ই ভালো লেখেন৷ ইবুক এ এসে যে তাদের কি হয় বুঝতাম নাহ৷ আজ হটাৎ ই মনে হলো নাহ আজকে আবার একটা একটা ইবুক পড়ি৷ তখন ই ভন্ড বর্ণের কথা মনে হলো। একবার মনে হলো অন্য ইবুকের মতোই হতে পারে তাও কি মনে করে কিনলাম যেনো! ভাগ্যিস কিনলাম নাহ হলে এই বর্ণ কে মিস করে ফেলতাম৷ এখানে তার ভন্ডামি আর এক থাপ এগিয়ে। আহা মুখে নাহ বলে ও অন্তরে বউ বাচ্চার জন্য কি মায়া। আর লাস্ট এ বর্ণের " কাম সারছে" উক্তিটাতে অনেক হাসছি৷ কেবল ই মনে হচ্ছিলো আর একটু বর্ণকে পড়তে পারলে আরো ভালো লাগতো। এক কথায় দুর্দান্ত। আপনার সব ফেসবুক গল্প ই পড়া শেষ। শুরু হয়েছিলো মাহাতাব কে দিয়ে। জীবনে রানিং গল্প নাহ পড়া মানুষ আমি মাহাতাব কে রানিং পরেছি। এটা এখনো প্রায় পড়ি। অনেক দূর এগিয়ে যান৷ এমন বর্ন, মাহাতাব, সবাব তৈরী করুন৷"
উন্মুক্ত লাইব্রেরী পড়লে বুঝা যায় অল্পেই কিংবা নিজের যা আছে তা নিয়ে সুখে থাকা যায়। বর্ণ ও অন্বেষাকে খুব খুব খুব ভালো লেগেছে ❤️
Read all reviews on the Boitoi app
ভীষণ সুন্দর একটা গল্প ছিল।দুই জন সংগ্রামী মানুষের এক সাথে পথ চলাটা দারুণ উপভোগ করেছি।
এই ই-বুক কিনবো কি কিনবো নাহ নিয়ে একটা দ্বিধাবোধ ছিলো। কারন আগেও অনেক লেখিকার ফেসবুক গল্প পরে ইবুক কিনার পর সেটা আর ভালো লাগতো নাহ৷ মনে হতো লেখিকারা ফেসবুকে ই ভালো লেখেন৷ ইবুক এ এসে যে তাদের কি হয় বুঝতাম নাহ৷ আজ হটাৎ ই মনে হলো নাহ আজকে আবার একটা একটা ইবুক পড়ি৷ তখন ই ভন্ড বর্ণের কথা মনে হলো। একবার মনে হলো অন্য ইবুকের মতোই হতে পারে তাও কি মনে করে কিনলাম যেনো! ভাগ্যিস কিনলাম নাহ হলে এই বর্ণ কে মিস করে ফেলতাম৷ এখানে তার ভন্ডামি আর এক থাপ এগিয়ে। আহা মুখে নাহ বলে ও অন্তরে বউ বাচ্চার জন্য কি মায়া। আর লাস্ট এ বর্ণের " কাম সারছে" উক্তিটাতে অনেক হাসছি৷ কেবল ই মনে হচ্ছিলো আর একটু বর্ণকে পড়তে পারলে আরো ভালো লাগতো। এক কথায় দুর্দান্ত। আপনার সব ফেসবুক গল্প ই পড়া শেষ। শুরু হয়েছিলো মাহাতাব কে দিয়ে। জীবনে রানিং গল্প নাহ পড়া মানুষ আমি মাহাতাব কে রানিং পরেছি। এটা এখনো প্রায় পড়ি। অনেক দূর এগিয়ে যান৷ এমন বর্ন, মাহাতাব, সবাব তৈরী করুন৷
ছন্নছাড়া বর্ণের বাবা হয়ে ওঠার গল্প 💝
অসাধারণ হয়েছে আপু। আমি এখানে অন্য আরেক বর্ণকে দেখলাম। অন্বেষার জন্য ওদের বেবির জন্য করা ওদের কষ্ট মনে ছুঁয়ে গেছে। ক্ষনে ক্ষনে ইমোশনাল হচ্ছিলাম। আমি অনেক অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা সেই বর্ণ? অন্বেষার প্রতি নিজের অনুভূতি প্রকাশ না করেও কাজে কর্মে বুঝিয়ে দিয়েছে যে ওর ভালোবাসা। এই যে ছেলেকে পেয়ে বর্ণের কাজে মন বসে না, ছেলেকে আগলে রাখা এইসব কিছুই আমাকে অবাক করেছে। অন্বেষা ওর জীবনে আসার আগে কি কখনো ও ভেবেছিল যে ওর এমন একটা পরিবার হবে? অন্বেষা অসাধারণ একটা মেয়ে, প্রচুর ধৈর্য মেয়েটার। কেমন করে ছন্ন-ছাড়া ছেলেটাকে আগলে নিয়ে জীবন গোছালো, দায়িত্বশীল করল। বর্ণ বলে ও একটা কয়লা কিন্তু আদৌ কি তাই? আমার কিন্তু তা মনে হয় না। বর্ণ যখন বর্ষণ কে নিয়ে মেতে থাকে তখন আমার মনে পড়ে ওর আর ওর মায়ের কথা। আমি এখানে নতুন বর্ণকে দেখে থেকে থেকে অবাক হয়েছি, ওদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি। আমি ওদের নিয়ে বললে শেষ হবে না। শেষ হওয়ার পর মনটা খারাপ হয়ে গেছিল যে এতো তাড়াতাড়ি শেষ! ধন্যবাদ আপু এই গল্পের জন্য। অসাধারণ একটা গল্প।
আমি গুছিয়ে লিখতে পারিনা তাই বেশির ভাগ সময়ই মতামত লিখতে ইচ্ছে হয়না। কিন্তু এই বই টা পড়ে না লিখে থাকতে পারিনি। ভীষণ ভালো লেগেছে ফেসবুকে গল্পটা পড়েই তাড়াতাড়ি করে বর্ধিতাংশ টা পড়ে ফেলেছি। কিন্তু বর্ন আর বর্ষার বন্ডিং দেখার ইচ্ছেটা মনের মধ্যে রয়ে গেল। মেয়ে হলে বর্নের জীবনে আরও সুন্দর পরিবর্তন দেখার ইচ্ছে হচ্ছে এখন।
বইটি একেবারে মন ছুয়েঁ যাওয়ার মত🥰🤌
কি আর বলবো এইটার সম্পর্কে। টেস্ট এক্সাম চলে তাও বই না পরে একদিনের ভিতরেই এইটা শেষ করছি।অসাধারণ ♥️♥️
অসাধারণ ❤️ বর্ন রে 😘😘😘
ভীষণ সুন্দর ছিল বর্ন, তার কালনাগিনি(😁) আর তাদের কুটুস বর্ষণ কে নিয়ে এই বর্ধিতাংশ। সাধারণ এর মধ্যে অসাধারণ। ওদের ছোট ছোট মুহুর্ত গুলো কি দারুন, মনমুগ্ধকর। খুব ভালো লেগেছে ❤