

ঘুম ভাঙতেই আমার হাতটা মোবাইল ফোনের কাছে চলে গেল। সময় দেখলাম ৭টা ৪২ মিনিট। ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার মোবাইল ফোনের ঘুম ভাঙাই, মানে কয়টা বাজে দেখি। অবশ্য আমি মোবাইল ফোনের নাকি মোবাইল ফোন আমার ঘুম ভাঙায়, সেটা নিয়ে তর্ক করা যায়, কারণ বেশিরভাগ সময়েই মোবাইল ফোনের এলার্মের শব্দেই আমার ঘুম ভাঙে। যাই হোক, বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে প্রথমেই জানতে চায় এখন কয়টা বাজে, আমিও এই দলেরই।