

"খরার দিনে আগমন" চৈত্রের ক্রান্তিকালে তাকিয়ে দেখি, ভূস্বর্গে আমি ভীষণ সুখী, খরার দিনে তোমার মনে, রাখলে তুমি পাহাড় ঋণে। ভাঙতে আমায় দেখলে যখন, যতনে গড়লে আমার ভূবন। রাখলে যেথায় গহীন আঁধারে, ছাড়ার চিন্তায় মায়া বাড়ে। রবো আমি তোমার তরে, তোমার শহর নিজের করে। রাখবো লুকিয়ে হীরার মতন, আগলে রাখার এইটুকু পণ।