

পাবনা আদর্শ গার্লস হাই স্কুলে পড়া দু'টো মেয়েকে নিয়ে লেখা এই গল্প। গল্পের মূল চরিত্র চাঁপা এবং তার অদৃশ্য একজন বন্ধু অধরাকে নিয়ে লেখা। এখানে বাস্তবতার সঙ্গে লেখকের কল্পনায় লেখা হয়েছে কিছু অলৌকিক ঘটনা। গল্পের অর্ধেকটা মানুষের জঘন্য মনমানসিকতার বাস্তবতা থেকেই লেখা এবং বাকি অর্ধেকটা সেই বাস্তবতার প্রতিশোধস্বরূপ কল্পনা করে লেখা। গল্প বলেই হয়তো এই গল্পটার অলৌকিক ব্যাপারগুলো লেখা সম্ভব হয়েছে, কেননা বাস্তবে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই।