

“চোখের জলেও তুমি আমার কাছে সুরঞ্জনা। যার রূপের মিটিমিটি আলোয় আলোকিত হয় আমার দুনিয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক তো হতে পারব না, তবে তোমার চোখে শ্রেষ্ঠ হবো।” “সত্যি বলছেন ত? এটা কোন ভ্রম নয়তো?” “তুমি আমার ভ্রম নও, আমার পার্থিব জগতের অপ্রতিরোধ্য এক মায়া। যেই মায়া থেকে কখনো নির্বাসন মিলবে না!” লাজুক হেসে দৃষ্টি নত করল নৌমিতা। গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। কুশান দুষ্টুমি স্বরে বলল, “এভাবে হেসো না, মেয়ে। যদি সংযত হারাই তবে দুঃখ আছে কপালে!”
"সত্যি বলতে এত্ত সুন্দর হইছে😊 কিভাবে বলবো বুঝতেছি না। ২ দিন শুধু এই গল্প টাই পড়লাম 🤭 একটু সময় পাইলেই গল্প টা পড়ার জন্য যেনো মন উথাল পাথাল করে 👀 সূচি আপুর প্রথম ই-বুক এটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারে বলে আমি মনে করি 🥹 বেস্ট লেখিকাদের মধ্যে একজন সূচি আপু😍 আর অনেক সুন্দর একটা সমাপ্তি ছিলো যা মন ছুয়ে যাওয়ার মতো 💝 Take love 💕"
সত্যি বলতে এত্ত সুন্দর হইছে😊 কিভাবে বলবো বুঝতেছি না। ২ দিন শুধু এই গল্প টাই পড়লাম 🤭 একটু সময় পাইলেই গল্প টা পড়ার জন্য যেনো মন উথাল পাথাল করে 👀 সূচি আপুর প্রথম ই-বুক এটা অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর করে গুছিয়ে লিখতে পারে বলে আমি মনে করি 🥹 বেস্ট লেখিকাদের মধ্যে একজন সূচি আপু😍 আর অনেক সুন্দর একটা সমাপ্তি ছিলো যা মন ছুয়ে যাওয়ার মতো 💝 Take love 💕
Read all reviews on the Boitoi app
Golpoti khuboi valo legeche amr kache, bishes kore character gulo k.Ar oder khunshouti ,jogra aro onk kichui amr valo legechilo.Ami ek kothay bolbo e golpota khuboi oshadaron chilo,onk valo legeche e golpota.Ami chai lekhika porobortite aro sundor sundor golpo amder maje niye asuk,Ar tini esobe egiye jak.
আমি যতটুকু জানি এটা আমার প্রিয় লেখিকা সূচি আপুর প্রথম ই-বুক 💖,,, আমি এর আগেও অনেক ই-বুক কিনে পড়েছি,, কিন্তু বেশিভাগ বই পড়ে মনে হয়েছে গল্প টা অসম্পূর্ণ থেকে গেলো হয়তো,,,, সূচি আপুর এই গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে সেই রকম কোনো আফসোস হয় নি। রোমান্টিক গল্প হিসেবে এটা বেস্ট গল্প ছিলো 💖,, ফেসবুক থেকে আমি ওনার তিন টা গল্প পড়েছি এবং আমার মনে হয়েছে সূচি আপু লেখিকা হিসেবে যথেষ্ট নিখুঁত এবং নিঃসন্দেহে প্রশংসা পাবার যোগ্য 💖💞 । আমি আশা করবো ওনার ফেসবুক এবং ই-বুকে পাঠক পাঠিকা মহল ওনাকে যথেষ্ট সাপোর্ট দিবেন। মনের গভীর থেকে ভালোবাসা এবং দোয়া থাকলো আমার পছন্দের লেখিকা আরাধ্যা আহনাফ সূচি আপুর জন্য 💖।
“তুমি ছুঁয়ে দেখো আমায়” অসম্ভব সুন্দর একটি ভালোবাসার গল্প আর পারিবারিক কিছু ঘটনা নিয়ে লেখা। গল্পটির নাম আমি দিবো ‘হাওয়াই মিঠাই’। হাওয়াই মিঠাই যেমন মুখে নিলে মিলিয়ে যায়, তেমনি এটা পড়তে বসার পর মনে হলো শুরু করেই মিলিয়ে গেলো। কাহিনি আহামরি নয়, কিন্তু কিন্তু এমনভাবে ফুটিয়ে তুলা হয়েছে আপনি পড়বেন আর মুগ্ধ হবেন। বাবা–মা না থাকলে একলা দু'টো মেয়ের জীবন ঠিক কতটা আতংকে থাকে তা গল্পটা পড়ে টের পাবেন। বাবা-মা না থাকলে দুনিয়ায় কেউ আপন না। যেখানে আপন চাচাদের জন্য গ্রামের বাড়িতে টিকে থাকতে পারেনি নৌমিতা, নিকিতা সেখানে অদূর শহরে একদম অপরিচিত জায়গায় কিভাবে তাদের হানিফ তরফদার বাবার আদরে আগলে নিয়েছিলেন তাই দেখার বিষয়। কাঠখোট্টা স্বভাবের কুশান, তার প্রেমে পরা নিয়ে ছিলো সন্দেহ। প্রথমে ভাবলাম, ‘হায় এই মানুষটার দ্বারা কি আদৌও প্রেম হবে? সাদাসিধে আর ঝগড়ুটে নাবিহার প্রেমে কি কুশান পরবে? যাকে দেখলেই তার নাক সিটকানোর মত অবস্থা হয় তার প্রেমে পরতে হয়তো এই পুরুষটার অনেক দেরি হয়ে যাবে।’ কিন্তু না, মানুষ সাদাসিধে মানুষকেই এখন বেশি পছন্দ করে। তাইতো কুশানের প্রেমে পরতে একটুও দেরী হয়নি। অবশ্য এতে নাবিহা হক নৌমিতার ভালো মানসিকতা আর আত্মসম্মানবোধ বেশি কার্যকরী ছিলো। আমার পছন্দের চরিত্রের মাঝে অনন্য নাবিহা হক নৌমিতা। তার বয়স কম অথচ আত্মসম্মানবোধ প্রখর। তাছাড়া নাবিহার বোন নিকিতাও ছিলো একই। নিকিতা বেচারির সাথে যা হয়েছে তার জন্য খুব খারাপ লাগছে। ভার্চুয়ালের প্রেম যে কতটা ভয়াবহ হতে পারে তা নিকিতার থেকে বেশ বুঝতে পারছি। মিষ্টি কথায় মন ভুলাতে নেই, ক্ষতির পরিমাণও অধিক হতে পারে। তবে নিকিতার দৃঢ়তা ছিলো প্রখর। তাই এই দু'টো চরিত্র আমার অত্যধিক প্রিয়। এছাড়াও হানিফ তরফদার যেভাবে এই দু'জন মেয়ের একাই অভিভাবক হয়ে উঠেছিলেন তা সত্যিই চমৎকার লেগেছে। গল্পে আরও বিভিন্ন চরিত্র ছিলো, যদি বলি ফানি চরিত্র? তাহলে আবিদ চরিত্রটা একদম মন ছুঁয়ে গিয়েছে। তার প্রতিটা কথায় এত্ত হাসি পেয়েছে। কর্মকাণ্ডগুলো খুব খুব হাসিয়েছে। তার আর লাবনীর প্রেমকাহিনীটাও ছিলো অসাধারণ। আর শেষে তার বিয়ের জন্য শাশুড়ীকে রাজী করানলর বুদ্ধিটা জাস্ট ওয়াও। যারা প্রেম করে বিয়ে করতে চাচ্ছেন অথচ পরিবারকে রাজী করাতে পারছেন না তারা এটা ট্রাই করতে পারেন। তার জন্য হলেও আপনাকে ই-বুক টা পড়তে হবে। আরও বেশ কিছু চরিত্র রয়েছে তার মধ্যে একটা পিচ্চি আছে। কয়েকদিন আগে পড়েছি তাই নামটা মনে পরছে না। আমি আবার ভুলো মনা। এই পিচ্চিটা এত পাকনা ছিলো মাইরি। ওর প্রতিটা কথা একদম পাকনা পাকনা ছিলো। আচ্ছা মনে হচ্ছে কুশানকে নিয়ে বলা হয়নি। তাহলে শুনুন, ভালোবাসা আর দ্বায়িত্বের ক্ষেত্রে কুশান ছিলো তার মাঝে অনন্য। সে তার মত করে ভালোবেসেছে, আগলে রেখেছে, ঢ়ত্ন করেছে। এক কথায় মুগ্ধ হওয়ার মত ছিলো প্রতিটা কাজকর্ম। প্রাক্তনের বাজে কর্মকান্ডে যেভাবে উচিত জবাব কুশান দিয়েছে তা সত্যি ইম্প্রেসিভ ছিলো। আর এটা থেকেই বুঝা যায় কুশান কতটা রুচিশীল আর বুদ্ধিমান ছিলো। তাছাড়া বেডায় এত্তো রোমান্টিক, বার বার লজ্জায় লাল-নীল হবেন পড়তে গেলে। ঐসব আর বললাম না, যারা পড়েছেন তারা তো জানেনই। আর যারা এখনও পড়েননি অথচ রোমান্টিক জননার গল্প পছন্দ করেন। তাদের বলবো অবশ্যই এটা পড়া উচিত। তাই দেরী না করে বইটই থেকে ই-বুক টা কিনে পড়ে ফেলুন। আর হ্যাঁ বর্তমান অশ্লীল ট্রেন্ডে থাকলেও লেখিকা যেভাবে অশ্লীলতাকে উপেক্ষা করে রোমান্টিকতা দেখিয়েছেন গল্পে তার প্রশংসা না করলেই নয়। আর লেখিকার উদ্দেশ্যে বলবো, আপু তোমার লেখা এখন অনেক পরিপক্ব। আমি প্রায় প্রায় ই-বুক কিনি তুমি জানো। পড়িও, কিন্তু ই-বুক লেখায় কেউ এতটা ইফোর্ট দেয়না। তুমি অনেক পরিশ্রম করেছো তা বুঝাই যাচ্ছে। এভাবেই লেগে থাকো, একদিন অনেক বড় লেখিকা হবে। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো। পরবর্তী প্রতিটা পথচলা শুভ হোক তোমার। বললে আরও অনেক অনুভূতি প্রকাশ করা যায়। স্পয়লার দিয়ে ফেলেছি হয়তো তার জন্য দুঃখিত। আমার হাওয়াই মিঠাই এটা😘।
সত্যি বলতে ই-বুক আমার সেরকম পড়া হয় না। আমি বেশিরভাগ বই পড়েই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু প্রসঙ্গ যখন প্রিয় লেখিকার তখন না কিনে আর পারা যায়? প্রকাশিত হওয়ার দিনই কিনে ফেললাম সেটি। কিন্তু ব্যস্ততার বেড়াজালে পড়ে পুরোটা পড়া যেন শেষই হয় না! এই মাত্র শেষ করলাম এবং রিভিউ দিতে চলে আসলাম 🥰 ই-বুকঃ “তুমি ছুঁয়ে দেখো আমায়” ক্যাটাগরীঃ সামাজিক, রোমান্টিক গল্প পড়ে অনুভূতিঃ গল্পটি অনেক সাধারণ প্লটের হলেও এতটা অসাধারণ লেগেছে যা বলার বাইরে! লেখিকার লেখার ধরণ সত্যিই প্রশংসনীয়। আমি যতই বলি কম হয়ে যায়, প্রতিটি চরিত্র, প্রতিটি বর্ণনা, প্রতিটি ঘটনা সে এতটা সুন্দরভাবে সুশ্রীভাবে লিখেছেন তা অবর্ণনীয়। আর পৃষ্ঠা সংখ্যার কথা নাই বা উল্লেখ করলাম! এতগুলো পেইজ অথচ এত কম টাকার বই এটা অবিশ্বাস্য ছিলো! এরেঞ্জ ম্যারেজের অনেক গল্প পড়েছি কিন্তু এই ই-বুকের মতো অসাধারণ গল্প পড়িনি সত্যিই! লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি অসাধারণ গল্পকে ই-বুক আকারে প্রকাশ করার জন্য। চরিত্র বিশ্লেষণঃ কুশানঃ ব্যক্তিজীবনে সে অনেকটা গম্ভীর এক মানুষ। কিন্তু যখন থেকে নৌমিতা নামক মানুষটি তার জীবনের অর্ধেক অঙ্গ হিসেবে আসে তখন থেকেই যেন কুশান চরিত্র বদলে যায়। গম্ভীর পার্টটি সুপ্তভাবে হারিয়ে সেখানে জায়গা করে নেয় দায়িত্বশীল, যত্নবান প্রেমিক পুরুষের। কুশান চরিত্রের সকল দিক লেখিকা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ই-বুকটি পড়লে সকলে আরও ভালো বুঝবেন। নৌমিতাঃ মা-বাবা হারা জীবন টা যে কতটা কঠিন হয় তা ভালোভাবেই উপলব্ধি করতে পারে এই মেয়েটি। শুরু থেকে কম অন্যায় সহ্য করেনি সে৷ কিন্তু এত এত খারাপের মাঝে তার জীবনে আসে কুশান আর হানিফ তরফদার এর মতো মানুষগুলো৷ হানিফ তরফদার যেভাবে মেয়ের মতো করে ওকে আগলে নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আর কুশান নামক জীবনসঙ্গী পেয়ে তো নৌমিতার কপাল যেন সোনায় সোহাগা হয়ে গেছে৷ বাস্তবজীবনেও যেন সকলে নৌমিতার মতো কপাল পায়। তাহলে কোনো বাবা-মা হারা মেয়েকে কষ্ট করতে হবে না। ফুলের মতো জীবন পাক সকল মেয়ে! নিকিতাঃ ই-বুকটিতে সবথেকে পছন্দের চরিত্র আমার নিকিতা। এই মেয়েটা বড় বোন হয়ে যেভাবে তার ছোট বোনের পাশে থেকেছে, নিজে এতগুলো কষ্ট সহ্য করেছে তবুও কখনো মুখ ফুটে কাউকে বলেনি। একা একাই সংগ্রাম চালিয়েছে সাহসিকতার সাথে। ই-বুকটি পড়ে আমরা এই শিক্ষা পেতে পারি যে ধ'র্ষিত হলেই যে জীবন বিসর্জন দিতে হবে এমন টা নয়। বরং সাহসিকতার সাথে জীবনের সাথে লড়াই করা উচিৎ। একটামাত্র জীবন যেটা বারবার ফিরে আসে না। নিকিতা যেন এ সমাজের প্রতিটি মেয়ের একটি প্রতিচ্ছবি! প্রতিটি মেয়ের এরকম সাহসিকতা থাকা উচিৎ! ই-বুকের বাকি চরিত্রগুলোও অনেক অনেক অসাধারণ ছিলো। ফানি আবিদ আর লজ্জাবতী লাবণীর প্রেমময় মুহুর্তগুলো খুব খুব সুন্দর ছিলো। এত হেসেছি আমি আবিদের কথাগুলো যখন পড়েছি৷ চমৎকার মুহুর্ত ছিলো!লেখিকার গল্পটি পড়ে এক মুহুর্তের জন্যও মনে হয়নি এটা কোনো অবাস্তব কিছু। মনে হয়েছে কারো জীবনের গল্প পড়ছি আমি। শিক্ষণীয় দিকঃ বাবা-মা হারা মেয়েদের কখনো অবহেলা নয় বরং ভালোবেসে গ্রহণ করা উচিৎ কারণ তাদের সবথেকে বড় আশা ভরসার জায়গা টা হারিয়ে যায়। হানিফ তরফদার এর মতো হওয়া উচিৎ সমাজের মানুষদের। আর নিকিতার বাস্তববাদী চিন্তাধারা, জীবনের চড়াই-উৎরাই একাই পার করে যাওয়া, স্বাবলম্বী হওয়া এগুলো সমাজের প্রতিটি মেয়ের জন্য একটি বার্তা হিসেবে কাজ করেছে আমি মনে করি। সংশোধনযোগ্য দিকঃ লেখিকা যেহেতু প্রথম ই-বুক লিখেছেন তাই একটু আধটু কয়েক জায়গাতে বানান ভুল পেয়েছি। আশা করি পরের বার থেকে এটা ঠিক করে দেখবেন উনি। বাকি সবকিছু তিনি অত্যন্ত সুন্দর লিখেছেন নতুন হিসেবে। পার্সোনাল রেটিংঃ ৯/১০ কৃতজ্ঞতা প্রকাশ করি লেখিকার নিকট পুনরায় এরকম অসাধারণ একটি ই-বুক লেখার জন্য। শুভ কামনা পরবর্তী কাজগুলোর জন্যও!
Vhison sundor hoyeche 🥰🥰🥰
এক কথায় অসাধারণ ছিল ই-বুক'টা! ❤ এমাউন্টের তুলনায় পৃষ্ঠা অনেক বেশি হওয়ার কারণে মন ভরে পড়তে পেরেছি। গল্পটি খুবই সুন্দর। প্রতিটি অক্ষর অনুভব করা যায়। কুশান-নৌমিতা জুটির প্রতি এক ধরনের মায়া কাজ করছে এখন। আরো পড়তে ইচ্ছে করছে। তবে শুধু একটি জুটি নয় দু দুটো জুটি ছিল গল্পে! আর দুটো জুটিরই প্রেম কাহিনি অনেক অনেক অনেক বেশি সুন্দর ছিল। শব্দচয়ন অনেক পরিপক্ব। কঠিন সহজ মিলিয়ে যেটা ইবুক'কে আরো আকর্ষনীয় করে তোলে। লেখার ভঙ্গিটা সহজ হলেও এতো গভীর যে পাঠক না চাইলেও ভাবনায় ডুবে যাবে। একবারও খারাপ লাগা কাজ করেনি। এরকম খুব কম লেখকই পারে। আবিদের কথাবার্তায় হেসেছি খুব। 😁 নৌমিতা আর কুশানের অ্যারেঞ্জ ম্যারেজে কোমর বেঁধে ঝগড়া করে করতে রোমান্টিক হয়ে যাওয়া টা বেশি ইন্টারেস্টিং। 🙊 ধন্যবাদ লেখিকাকে অ্যাডভোকেট তাসনিধ তরফদার কুশান'কে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। 🤍❤️