

শোনো গো দখিণা হাওয়া... শোনো দিয়া মন, আজ বসন্ত এসেছে - নেই কোনো ভুল। ঝরে পড়া ফুলগুলোয় ফিরিছে দেখো প্রাণ। হৃদয় মাঝে বহিয়া চলেছে রঙিন কোনো ঝড়। তাহার দমক দিচ্ছে নাড়া, উড়ছে বেসামাল। দেখিয়াছো তুমি? আজ মনেতে বাড়ছে যেনো প্রজাপতির ঝাঁপ। তার সনেতেই পাল্লা দিয়ে ছুটছে প্রেমোত্তাপ। ফুলের মতো খোঁপায় গেঁথে তারে বাঁধার শখ, মৃত্যুনেশায় ছটফটিয়েও এ কেমন সুখ! দূরদূরান্তের সুখপাখিরা আসছে মোর এই নীড়ে, আলতো করে ছোঁবো তাদের উন্মাদনার ভীড়ে। বসন্ত আজ দিচ্ছে ধরা - নেইকো অভিযোগ। তবে? ফাগুনি রাতের চাঁদটা কেবল আমার হওয়া চাই। বলা না বলা কথাগুলোর সব প্রকাশ হয়তো নাই। তবু আজ প্রেমঝর্ণায় ঝিলিমিলিয়ে বিলীন হওয়ার চাই।
অসাধারণ হয়েছে আপু গল্পটা
Read all reviews on the Boitoi app
শাহাদ, শাহাদ, শাহাদ❤️ আমার এত্ত পছন্দের। ঈহামকে মাঝে মাঝে আমার রাগ লেগেছে কিন্ত শেষে এসে ভালো লেগেছে। বেচারা আজাদ আর ইমদাদ দুজনেই সিঙ্গেল রয়ে গেল। শাহানা আর তাহিয়া দুটো চরিত্রই চমৎকার। শাহাদ আর ঈহাম এর সংসার জীবন দেখতে পেলাম না আফসোস। কিছু কিছু টাইপ মিস্টেক আছে । শেষের দৃশ্যের কথোপকথন দারুণ ছিল। সবথেকে বেস্ট ছিল " জহরিকা🥳"
ই-বুকটা আমার বেশ ভালো লেগেছে।চারলাইন বেশি বুঝা মেয়ে ঈহাম আর শান্তশিষ্ট, ভদ্র মিচকে শয়তান শাহাদ ইয়ামিনে পড়তে গিয়ে বেশ উপভোগ করেছি। শাহাদের সাথে দেখা হওয়ার সময়টায় ঈহামের একেকটা ঝগড়া আর ইমদাদকে নিয়ে তার করা সন্দেহ😝😝 এই মেয়ে মাথা অজায়গায় মেট্রোরেলের গতিতে চলে।ওর ভাবনা দেখে ভাবছিলাম আহারে বেচারা শাহাদা। ওদের সম্পর্ক,ঝগড়া,বুঝাপড়ার জার্নিটা পড়তে ভালো লেগেছে। কিন্তু বিয়ের পর পর ঈহামের কিছু আচরণে বেশ বিরক্ত হয়েছি।যেনো তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দেওয়া হয়েছে।অথচ তার বাবা বিয়ের ব্যাপারে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পরে আস্তে আস্তে অবশ্য বিরক্তিটা কেটে যায়। সব মিলিয়ে বেশ উপভোগ করেছি। ফাগুনরঙ্গা মোহ নামটার সাথে প্রচ্ছদটাও দারুণ মানিয়েছে।হয়তো প্রচ্ছদ আগুনরঙ্গা রংটা আমার ভীষণ পছন্দ বলে🧡🧡।
“ফাগুনরঙা মোহ” গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত এক অসাধারণ পাঠ-অভিজ্ঞতা। লেখিকা সাবলীল ভাষায় চরিত্রগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে পাঠক সহজেই তাদের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে। কোথাও অতিরঞ্জনের ছোঁয়া নেই, বরং বাস্তবতার কাছাকাছি একটি আবহ বজায় রেখে কাহিনি এগিয়ে গেছে। প্রতিটি চরিত্রের উপস্থাপন ভীষণ স্বাভাবিক এবং জীবন্ত মনে হয়েছে। বিশেষ করে শাহাদ-ঈহাম জুটি গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে। তাদের উপস্থিতি কাহিনিকে যেমন প্রাণবন্ত করেছে, তেমনি পাঠকের মনে গভীর ছাপ ফেলেছে। লেখিকা আবেগ, সম্পর্ক আর জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে নিখুঁতভাবে গল্পে বুনে দিয়েছেন। ফলে পুরো গল্পটি শেষ করার পরও চরিত্রগুলো মনে গেঁথে থাকে। নিঃসন্দেহে এটি পড়ার মতো এবং মনে রাখার মতো একটি গল্প।
Sundor hoyeche
এক কথায় বলবো, খুবই সাধারণের মধ্যে অসাধারণ এক গল্প ছিলো এটা।কোন অতিরঞ্জিত কিছু ছিলো না।যা দরকার তার বাহিরে কিছু ছিলো না।এক কথায় পার্ফেক্ট।
শাহাদ-ঈহাম জুটি বরাবর প্রিয়। নতুন করে পড়ার পর আবারো ওদের ভালোবেসে ফেলেছি।আর লেখনী তো চমৎকার ছিল।
লেখকের লেখনী ভীষণ সুন্দর হলেও প্রচ্ছদটা পছন্দ হয়নি। ব্যক্তিগত অভিমত, আপনার প্রচ্ছদ শিল্পীকে ধরে দৌড়ানি দেওয়া উচিৎ। সে যাই হোক, বইটা শেষ করে বাকিটা জানাচ্ছি 😘
ফাগুনরঙা মোহ গল্পটার লেখনী অত্যন্ত বলিষ্ঠ। ভালোলাগার মতো অসাধারণ একটা গল্প। সবথেকে মুগ্ধ করেছে যে বিষয়টা তা হলো কোথাও অতিরঞ্জিত কোনো বর্ণনা নেই। অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরমতো ফুটিয়ে তোলা হয়েছে চরিত্রের বর্ণনা এবং গল্পের কাহিনী। অসংখ্য ধন্যবাদ জানায় লেখিকাকে এত চমৎকার একটা গল্প উপহার দেওয়ার জন্য। দোয়া রাখি আপনি সফলতার শীর্ষে আহরণ করুন। আমিন।