

প্রেম কি চিন্তাভাবনা করে হয়! হিসেব কষে, থিওরি মিলিয়ে প্রেম কি এই ভুবনের কেউ করতে পেরেছে! প্রেম হয় কোনো এক সন্ধিক্ষণে, চুপিসারে। তবে উমা ব্যতিক্রম। সে প্রমাণ করতে চায় যে সে বাকি মানুষের মতো অথর্ব নয়। বেয়ারা রুদ্র সিংহ রায়ের প্রেমে সে কখনোই পড়বে না। তার মোহ উমাকে আকৃষ্ট করবে না। না, কখনোই, কভি নেহি। আদৌ কি পারবে সে? নাকি কোনো এক সন্ধিক্ষণে সেও ধরণী বাকি মানুষদের মতো প্রেম নামক কলার খোঁসা পা পিছলাবে? তাও যে সে মানুষের নয়, বেয়ারা, অশৈল্য রুদ্র সিংহ রায়ের।
"মারাত্মক সুন্দর গল্পটা। মুশফিকা মৈথীর লেখনীর কথা নতুন করে বলার কিছু নেই। যাই লেখে স্বর্ন হয়ে ফোঁটে। উমা আর রুদ্রের কেমিস্ট্রি এত জোস ছিল কি বলবো। আরেকটু বড় হলে ভালো হত। মন ভরেনি।"
দারুন এক প্লট, লুতুপুতু টাইপ প্রেম নেই। নেই সস্তা রোমান্স। তবে শুরু না হতেই শেষ হয়ে গেল।
Read all reviews on the Boitoi app
দারুন হয়েছে।💗🌸
মারাত্মক সুন্দর গল্পটা। মুশফিকা মৈথীর লেখনীর কথা নতুন করে বলার কিছু নেই। যাই লেখে স্বর্ন হয়ে ফোঁটে। উমা আর রুদ্রের কেমিস্ট্রি এত জোস ছিল কি বলবো। আরেকটু বড় হলে ভালো হত। মন ভরেনি।
এখানেই শেষ কি? মন মিটলো না, আরো পড়তে চাই রুদ্র উমাকে। তবে ভালো লেগেছে খুব।❤️❤️❤️
উমা আর রুদ্র আমার অনেক পছন্দের জুটি। সেই হিসেবে এই গল্পটা দুর্দান্ত লেগেছে। পড়ার পরে মন কেমন শান্ত শান্ত হয়ে গেছে। মৈথি আপার লেখা আমার বরাবরই পছন্দের।🤍
কয়েকদিন ধরে কয়েকটি ইবুক কিনে পড়লাম।খুব একটা ভালো লাগে নি। কিন্তু মৈথির এই ইবুক টি পড়ে বেশ ভালো লাগলো। আপনার লেখা তো বরাবরই সুন্দর। সব গুলো ইবুকই বেশ সুন্দর। সমাপ্ত হয়ে ও হলো না। 2য় পার্ট আসলে ভালো হবে।। শুভকামনা সব সময়।।।।।
দারুন হয়েছে। দুজনের ঝগড়া, খুনসুটি, ভালোবাসা বেশ উপভোগ করেছি।
অসম্ভব সুন্দর। প্রতিবাদী উমা আর বেয়ারা রুদ্র🤍
ভীষণ সুন্দর একটা গল্প। ভালো লেগেছে। সে সময়কার মেয়েদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই উমা ছিলো। আবার সেই উমাদের মধ্যে হয়তো কারও কপালে এমন রুদ্র অসুরও জুটেছে। রুদ্র অসুর আর উমা সুন্দরী কে ভালো লেগেছে। তবে গল্পের ওপেন এন্ডিং ব্যাপারটা আমার ভালো লাগে না। গল্পে শুধুই উমা আর রুদ্রের মনস্তাত্বিক দিকটা দেখানো হয়েছে। কিন্তু আমার মনে হলো লক্ষীদেবী আর অভিনব সিংহ রহস্য গুলাও খোলাসা করা উচিত ছিলো। রুদ্রের মা আর বাবার প্রতি তেতো ভাবটা কমানো উচিত ছিলো। শ্যামলবাবুর অভিমানী মেয়েটারও বাবার ভালোবাসা দেখানো উচিত। মেয়ের বিচ্ছেদে বাবার হৃদয় দহনটা যে শরীরে ছাপ ফেলেছে এটা তাকে জানানো দরকার ছিলো। হয়তো এতে গল্পটা আরেকটু বড় হতো। তবুও গল্পের নামের একটা স্বার্থকতা আসতো। কোনো এক সন্ধিক্ষণে - রুদ্র তার উমার শরীর না আত্মার মোহে পড়েছিলো, বাবা তার মেয়েকে রাগ আর নিয়মানুবর্তিতার আড়ালে কতটা যত্নে আর নিরাপদে রেখেছিলো, অভিনব আর লক্ষীর চারদেয়ালের অভিমান ভেঙ্গে যাওয়া, বাবা মার সাথে রুদ্রের এমন আচরনের ভ্রান্তি ভুলে অনুশোচনায় ভোগা দেখা যেতো, অনিরুদ্ধ বোকাপুরুষের সিদ্বুর বাবা হওয়াও দেখা যেতো। সব - এই সব জটলা গুলো খুলে যেতো।
উমারানি আর অসুর রুদ্রের গল্পটা সুন্দর ছিল।প্রথমে তো তাদের মারামারি,কামড়াকামড়িতে হাসতে হাসতেই কাহিল আমি।উমার দুইটা গাভী বান্ধবী, রুদ্রের ছাগল বন্ধুরা অনেক মজার ছিল। অভিনব বাবু,লক্ষ্মী দেবীকেও ভালো লেগেছে। তাদের রহস্যটা খোলসা হলো না। পরের পার্ট শীঘ্রই দিও,আপু আর বানান ভুল ছিল কিছু।বানানের বিষযটা খেয়াল রাখবে।বানান ভুল পড়তে বিরক্তি এনে দেয়। সবমিলিয়ে সুন্দর ছিল।সুন্দরী🫶অসুর