
সম্পর্কটা ততক্ষণই সুন্দর, যতক্ষণ বিপরীত পাশের মানুষটা আপনাকে ঠিক আপনার মতোই বুঝবে, খুঁজবে এবং ভালোবাসবে। কিন্তু যখনই জানা যায় বিপরীত পাশের মানুষটার মনে সম্পর্কটার মানে ভিন্ন কিছু, তখনই মনের মধ্যে আকস্মিক একটা জেদ চেপে বসে। জেদের বসে মানুষ ভুলে যায় কোনটা ঠিক আর কোনটা ভুল। ফলে ভালোবাসার মানুষটির সাথেও তেমন অন্যায় করে বসে, যেমনটা কিছু নোংরা পুরুষ তাদের চাহিদা মিটানোর জন্য করে থাকে। জিসান আর রিয়ার সম্পর্কটাও ঠিক সেরকম। রিয়ার মনের প্রতিক্রিয়া জানতে পেরে জিসানের মনে জেদ চেপে বসে। আর সেই জেদের রেস ধরে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে জিসান। বিয়ের আগেই রিয়ার উপর সেই অধিকারটা খাটিয়ে বসে, যেটা ওর উচিত ছিল না।