

কাফকা সেই কবে মিলেনাকে লিখেছিলেন- "You are the knife I turn inside myself; that is love. That, my dear, is love." জিসানের প্রতি ভালোবাসাও আমার মধ্যে ধারালো ছুরি হয়ে বসে আছে। মাঝেমধ্যে সেখানে রক্তক্ষরণও হয়। প্রচণ্ড ব্যথা অনুভব করার পরেও আমি তাকে আমার মাঝেই রেখে দিয়েছি। আবার তাকে সরিয়ে ফেলারও চেষ্টা করেছি। কিন্তু পারিনি। কেন পারিনি, সেটা এখনো জানি না। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন অনেক প্রশ্নই আছে যার কোনো উত্তর আসলেই নেই। এতকিছুর পরেও কেন আমি ওকে অপছন্দ করতে পারছি না? নিজেকে এই প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত এখন! আমার চোখের সামনে ও লিপি আপুকে নিয়ে মহা ব্যস্ত থাকে। দু'জনকে একসাথে দারুণ মানায়। পারফেক্ট কাপল বলা যেতে পারে। ওরা সবসময় গল্পে মশগুল থাকে। এমন গল্প যে আশেপাশের কারোরই কোনো খোঁজ-খবর ওরা রাখে না। রাখলে হয়তো জিসান কিছুটা বুঝতে পারতো, আমার মধ্যে কী চলছে বা চলে! আমি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছি, ভেঙেচুরে যাচ্ছি! পরিত্রাণের কোনো উপায় পাচ্ছি না। জিসান কি এটা বুঝতে পারে? আজকাল নিজেকে অসম্ভব রকমের অসহায় মনে হয়। মনে হয়, আমি তুচ্ছ কোনো কীট! যার দিকে জিসানের চোখ ফেলতেও বাঁধে! আমি তো কাফকার মতো মহান কেউ নই। ক্ষুদ্র একজন মানুষ। যার এই ভালোবাসা নামের ছুরি বুকের মধ্যে নিয়ে বয়ে বেড়ানো আত্মহত্যা করার সমতুল্য। সেই ভালোবাসা আমি কতদিন বয়ে বেড়াবো? আমি কি জিসানের আবর্ত থেকে বের হয়ে আসতে পারবো, নাকি দিন দিন সেই ছুরির আঘাতে নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকবো?
ভীষণ ভালো লেগেছে গল্প এবং পরবর্তী পর্বের অপেক্ষায়
Read all reviews on the Boitoi app
বইটা আমার অসম্ভব ভালো লেগেছে 🫶 পরবর্তীতে কি হয়েছে জানার অপেক্ষায়!
ভীষণ ভালো লেগেছে তবে শেষ টা হয়েও কেন শেষ হলো না...
এটা সুন্দর।শুরু থেকে শেষ অবধি পড়ার জন্য একটা আকর্ষণ কাজ করে।এর পর কি হবে,ক্যান হচ্ছে জানতে ইচ্ছে করে।
নীলাঞ্জলা গল্পটা কিনে সঙ্গে সঙ্গে পড়া শুরু করলাম। একটু বিরতি নিয়ে একেবারে বসে গল্পটা শেষ করলাম। যেনো সাধারণের মধ্যে অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পযর্ন্ত পড়ে খুব শান্তি শান্তি ফিল অনুভব করেছি। এক কথায় দারুণ।