

আরন বেঞ্জামিন রাশিয়ান নামকরা ব্যবসায়ী হলেও তার গোপন ডার্ক সাইডে সে "মনস্টার" নামে পরিচিত। তার এই হিংস্রতা চলে আড়ালে। বাংরুশ এই যুবকের নীতি, যেটাতে তার দৃষ্টি পড়ে, সেটা তার করেই ছাড়ে। এমনই এক নিষিদ্ধ জিনিসে, জিনিস নয়, নারীতে তার নজর বিদ্ধ হয়। নুসাইবা ইয়াসিন জামান, যে একজন বিবাহিতা নারী। তাকে পেতে মরিয়া হয়ে উঠে এই মনস্টার। উন্মাদনায় মত্ত হয়ে যায় বেঞ্জামিন শালীন সেই নারীর প্রতি, তাকে সম্পূর্ণ না দেখেই। তারপর কি ঘটলো তাদের মাঝে? আরন বেঞ্জামিন নামক মনস্টার তার শক্তি দিয়ে কি মেয়েটাকে পেয়েছিল? কতটুকুই বা ঘৃণিত কাজ করেছিল মেয়েটাকে পেতে? কি ঘটেছিল তাদের সাথে? ভাগ্যে কেমন ছিল তাদের মিলন?
বইটি নামকরনের কারনে আগ্রহ কম পাচ্ছে। রেড ফ্ল্যাগ মাফিয়া নায়ক হলেও ব্যাতিক্রম। প্রেয়সীর কাছে সে মাটির মানুষ। জোর পূর্বক নয় বরং ভালবাসা দিয়ে হৃদয় জয় করা মনস্টার, ধৈর্যহীন ঘাতকের সব ধ্যান আর ধৈর্য্য তার সাইবা্র জন্য।
Read all reviews on the Boitoi app
apu tmr golpo gulo eto sundor ki bolbo, ei e book tao osomvob sundor
apur ei golpota khub cute cilo...fb er golper chaya ebook er Aron Benzamin besi romantic cilo...amr kace darun legace
Apur likha sob golpo jmn shundor etao khub shundor❤️
আরণ বেঞ্জামিন আর নুসাইবাকে ভীষণ রকমের ভালো লেগেছে।
আমার আপুর সকল লেখা বই গুলো ভালো লাগে।এটা ও আমার কাছে ভালো লাগলো
গল্প নাম টা যেমন ইউনিক, তেমন গল্পটা ইউনিক এবং অসাধারণ।
যদিও ডার্কসাইড আছে,,, কিন্তু বেন্জামিন স্বামী হিসেবে বিয়োন্ড দ্যা পারফেক্ট। মেয়েরা এমন স্বামী তো চায়। দুনিয়ার অন্য সবার কাছে সে যেমনি হোক তার কাছে তার মনের মতো হয়ে থাকবে। মাখন মাখন। ইয়ামিন - হাবিবা কে পড়তে পারলে ভালো লাগতো। ওদেরকে তেমন লিখনি আপু। আপুর লেখনি বরাবরই মন ছুঁয়ে যায়।
#রিভিউ #ক্যান্ট_এস্কেপ_সাইবা(ই-বুক) #সালসাবিল_সারা এটা আমার লেখিকার থেকে গিফট পাওয়া ই-বুক। ভীষণ খুশি লাগতেছে। আসলে এইবার ই-বুক মেলায় একটাও ই-বুক কিনি নাই আমি। শুধু মাত্র এটাই। তাও লেখিকা বার্ড দিয়েছে বলে! গল্পের কাহিনিটা একদম ভিন্ন ধরনের। সারাংশটুকু পড়ে কেউ ভাবতেই পারবে না যে এটার ভিতরে কি আছে। এত্তো জোশ একটা কাহিনি! কোনো হৃদয়হীন মনস্টারও যে এইভাবে প্রেমে পড়তে পারে তা তো জানাই ছিল না। কিন্তু এই মনস্টার আসলে করে কি? সে তার সাইবাকে কীভাবে পেলো? বা পেলোই কিনা? আর যদিও পেয়ে থাকে,তাহলে কীভাবে ট্রিট করে তার সাইবাকে? জানতে হলে আপনাদের পড়া উচিত #ক্যান্ট_এস্কেপ_সাইবা। #গল্পের_কাহিনিঃ কাহিনিটা মূলত একজন বাং-রুশ মনস্টার আর বাংলাদেশী সাধারণ মেয়ের। মনস্টারটা বাংলাদেশের কিছুই পছন্দ করে না। তার হৃদয়ই নাই। কিন্তু কীভাবে যেন কী হয়ে গেলো! রাশিয়া বাংলাদেশ মিলিয়ে এই প্লটটা। কি যে চমৎকার! এতে অসাধারণ সুন্দর ভাই! আমি একদম প্রেমে পড়ে গেছি। #চরিত্র_বিশ্লেষণঃ #আরন_বেঞ্জামিনঃ একজন বাং-রুশ মনস্টার! সে যে কি কি করে তা একমাত্র আমার আল্লাহ আর সেই জানে। তার একটা বিজনেস আছে। যেটা রাশিয়াতে অনেকে জানলেও তার পরিবার লাপাত্তা। কেউ কিছু জানেই না। তার একমাত্র পেশা এবং নেশা হলো অ'স্ত্র ব্য'বসা! যা কীনা সে নিজেই তৈরী করে। আর তার ভালোবাসার ধরন! একদম পাগল হয়ে যাবেন পড়লেই। আমি একরাত ঘুমোতে পারিনি তাকে পড়ে। কি সুন্দর তার ভালোবাসা। যে পুরুষ কিনা, কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না পর্যন্ত সে কীভাবে এতো অমায়িক ভালোবাসতে পারে? যার বিয়ে করার কোনো চিন্তাই ছিল না, সে কি করে এতটা পাগলামো করতে পারে? আমি একদম প্রেমে পড়ে গেছি ভাই! #নুসাইবা_ইয়াসিন_জামানঃ মেয়েটা ভীষণ সাদাসিধে। একদম সহজসরল। তার মধ্যে কোনো জটিলতা নাই। এবং সে পরপুরুষকে এড়িয়ে চলে অনেকটা। বলতে গেলে, অপরিচিত কারো সামনে থাকেই না। তবুও মেয়েটার জীবনে কি বীভৎস একটা গল্প রয়ে যায়। এমন নিষ্পাপ মেয়েগুলোর সাথেই এসব হয়। তবুও এখন মেয়েটা ভীষণ ভালো আছে। আর ভালো থাকুকককক। #হাবিবা_ইয়ামিনঃ এরা দুজন নায়ক নায়িকার ভাই-বোন। নায়কের ছোট ভাই ইয়ামিন আর নায়িকার ছোট বোন হাবিবা। একসাথে তারা কাপলও। চরিত্র দুটি এতো সুন্দর! #অলয়ঃ সবথেকে অসহ্য রকম একটা চরিত্র। এতোটা বাজে কি করে হতে পারে একটা মানুষ। একজন বোনের সাথে বিয়ে করে, তার ছোট বোনের সাথে অসভ্যতামি! ছিঃ এর শাস্তিটা একদম ঠিক হইছে। #প্রলয়ঃ দুই ভাই যেন একই নৌকার মাঝি। ফালতু একদম। #অন্যান্য_চরিত্রঃ সবগুলো চরিত্র দারুননন লাগছে। তাদের এক একজনের ব্যবহার কি অমায়িক! বেঞ্জামিনের মা-বাবা দারুননন চরিত্র তারা। মা বাংলাদেশী হলেও বাআা রাশিয়ার। তাও দুজনের মধ্যে হেব্বি মিল। আর আর নুসাইবার মা নেই। বাবা নামক ব্যক্তিটাই তাদের দুবোনের একমাত্র সম্বল। এই বাবাটাও ভীষণ ভালো। অবশেষে, কাহিনিটা আমার ব্যক্তিগত দারুননন লাগছে। এতো অসাধারণ সুন্দর! অমায়িক ভাই! চমৎকার! আমি সিওর, বেঞ্জামিনকে আপনারা পড়লে আপনারাও পছন্দ করবেন। কেননা তাকে অপছন্দ করাই যাই না। পছন্দের বেশকিছু লাইন আছে। কিন্তু দিব না। ওগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। রেটিং:৫/৫ (কম দেয়া দরকার ছিল। কেননা বাবুটাকে কখনও দেখাও না তুমি। কিন্তু আমার দয়ার মন তাই দিয়ে দিলাম।) আহানা!🥀🖤
উফফফফ আপু আমি বারবার আপনার লেখার প্রেমে পড়ি❤️❤️❤️❤️❤️