

দৃশ্যের দু'চোখ অশ্রুতে টলমল। অভিমানী গলায় বলল, -"আপনি কোনোদিন নিজেকে শুধরে নিতে পারবেন না। আপনার এই রাগ, একগুঁয়ে স্বভাব এসব নিয়েই থাকবেন তাইনা?" -"নিজেকে বদলালে কি স্বেচ্ছায় আমার হবে দৃশ্য?" থতমত খায় দৃশ্য। দৃষ্টি নামিয়ে নেয়। দৃশ্যের অবচেতন মন চিৎকার করে বলে উঠলো, -"আমি তো আপনার হয়েই গেছি মাহাদ।" কিঞ্চিৎ ঠোঁট প্রশস্ত হলো মাহাদের। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলো দৃশ্যকে। তার চিবুকে আলতো স্পর্শ করে কাতর কন্ঠে বলল, -"দৃশ্য!" কি ছিল সেই মধুর ডাকে! দৃশ্য সম্মোহিত হয়ে গেল। বুকের ভেতর তুমুল আলোড়ন। আশেপাশের সবটা ভুলে বসলো মেয়েটা। কাঁপা কন্ঠে বলল, -"হুম।" -"আমার জন্য অপেক্ষা করতে পারবে?" হৃদয়ে ভাংচুর হলো যেনো। দৃশ্যের গাল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। সেই অশ্রু মাহাদ নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিলো। মোলায়েম সুরে বলল, -"তাকাও আমার দিকে দৃশ্য।" ভেজা অক্ষীপল্লব মেলে তাকায় সে। ধূসর চোখে দৃষ্টি পড়তেই হুহু করে উঠে বুক। মাহাদ নিজের করা প্রশ্নে নিজেই বিরক্ত হলো যেনো। সে কি কোনো অপশন দিলো নাকি? মুহূর্তেই মাহাদ ইস্পাতের ন্যায় কঠিন কন্ঠে দৃশ্যকে বলল, -"তোকে অপেক্ষা করতেই হবে। আমি ফিরে আসবো দৃশ্য। তোকে এই বখাটে, লম্পট মাহাদের জন্য অপেক্ষা করতেই হবে। আমি ফিরে তোর আশেপাশে যদি অন্য কোনো পুরুষের অস্তিত্ব পাই, খোদার কসম নিজ হাতে খুন করবো তোকে। আমার অনুপস্থিতিতে আবার যদি বাপের কথায় অন্যের জন্য লাল বেনারসী নিজের শরীরে জরাস, তবে তোর এই শরীর আমি আগুনে জ্বালিয়ে দিবো।" মাহাদের হাতের স্পর্শ কঠিন হয়। দৃশ্য ঠোঁট চেপে ধরে। কান্না গুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। এমন কেনো মানুষটা? এই পরিস্থিতিতেও তাকে হুমকি দিচ্ছে। ফাহিম মনে মনে গালি দিল মাহাদকে। বলল, -"শা'লা, এই সিচুয়েশনে মেয়েটাকে ধমকাচ্ছে। জীবনেও বউয়ের আদর পাবিনা গাধা একটা।"

"Khub I shundor ekta golpo, mone hoini time or money wasted. Your writing is very nice and heart touching. Allahumma barik."
Khub I shundor ekta golpo, mone hoini time or money wasted. Your writing is very nice and heart touching. Allahumma barik.
Read all reviews on the Boitoi app
গল্প টা পড়ে আবার ও তোমার লেখার প্রেমে পড়ে গেলাম।মাহাদ এর ভালবাসা সম্পর্কে কিছুই বলার নেই এমন প্রেমিক পুরুষ কয়জন পায়।আর সবচেয়ে ভাল লাগল মাহাদ এর বন্ধুত্ব তাদের একসাথে উঠা বসা একে অপরের পাশে থাকা
দারুন সুন্দর একটি গল্প খুব ভালো লাগছে মাহাদ আর দৃশ্য জুটিটা আমার অনেক পছন্দের ওদের নিয়ে আবার লেখবেন প্লিজ পরবর্তিতে তাদের সংসার জীবন কেমন কাটছে....
বহুল প্রতীক্ষিত ভালোবাসা পাওয়ার পর অনুভূতি হয়তো বলে বোঝানোর মতো না। এখানে দৃশ্য ছিলো নিরব ওর ভালোবাসাও ছিলো নিরব কিন্তু ও ওর নিরব ভালোবাসা দিয়েই ওর ভালোবাসার মানুষটাকে পরিবর্তন করতে পেরেছে। সবশেষে ওদের সেই ত্যাগ পরিবর্তন এর পরেই ওদের ভালোবাসা পূর্নতা পেয়েছে।এখানের একটা বড় অবদান রেখেছেন আশরাফ হুসাইন। 💝 ওদের ভালোবাসা, অপেক্ষা, ত্যাগ, সবশেষে পূর্নতা সবকিছুই হৃদয় ছুয়ে যাওয়ার মতো।🥰 লেখিকা আপুর লেখার হাত দারুণ এত্তো সুন্দর একটা সময়ের জন্য আপুকে মন থেকে অনেক অনেক ভালোবাসা💖 ~~মাহমুদা~~
মাহাদ , মাহাদ, কিন্তু মাহাদ মাহাদ মানেই ভালোবাসা। এই নাম টা সামনে আসলে শুধু মনে পড়ে এক পাগলামি ময় ভালোবাসা। অসাধারণ একটা গল্প তোমার আমার প্রণয় 2। দুই টা অধ্যায় পরে শেষ করলাম। একটা বারের জন্য একটু ও বিরক্তি আসে নাই। মহাদ এর পাগলামি ভালোবাসা, ওর পরিবর্তন। নিজেকে শুধরে নেওয়া। সব কিছু মন ছুয়ে গেসে। মহাদ এর ভালোবাসার জোর ছিলো বলেই ওদের প্রণয় পূর্ণতা পেয়েছে। 2nd part নিয়ে যতোটুক প্রত্যাশা করছি তার থেকে ও অনেক বেশি সুন্দর হয়েছে। আশরাফ সাহেব যখন মেনে নিলো ওই সময়ে একরকম শান্তি পেয়েছি। ওদের বিয়ের মুহূর্তে আমি আমার অজান্তেই কান্না করে দিয়েছি। এটা প্রাপ্তি র কান্না. মনে হোল প্রাপ্তি টা আমার। এই গল্পের মাঝে ডুবে ছিলাম। মাহাদ যখন বললো "কেমন চলছে তোমার আমার প্রণয়" আমার মনে তখন একটি কথা আসলো "এই রকম প্রণয় সব মেয়েরা পাক। এক উন্মাদ আর শুদ্ধ ভালোবাসা। অসাধারণ একটা গল্প। ইসরাত জাহান এরিনা আপু তোমাকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর একটা গল্প আমাদের জন্য লেখার জন্য। ভালোবাসি মাহাদ কে। ভালোবাসি মাহাদ ❤️দৃশ্য কে। ------আখি----
এক কথায় অসাধারণ ছিল। দুঃখিত দেরিতে রিভিউ দেওয়ার জন্য। প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড আমি আবার শুরু থেকে পড়ে রিভিউ দিতে আসলাম। মাহাদ দৃশ্যের জুটির কোন তুলনা হয় না। মাহাদের দৃশ্য কে পাগলামি ওর জন্য নিজেকে পরিবর্তন করা আর আপু যেভাবে ইমোশন গুলা ফুটিয়ে তুলেছেন অসম্ভব সুন্দর ছিলো। এই গল্পের সবচেয়ে ভালো লাগার দিক ছিল দৃশ্যের বাবা প্রথম পার্টে যে সবচেয়ে ঘৃণিত ছিল । এইরকম বাবা এবং বাবার সাপোর্ট প্রত্যেক মেয়েরাই আশা করে। দৃশ্যের জন্য আমার অনেক কষ্ট লাগছে দুইটা গল্পেই সবচেয়ে বেশি কষ্ট দৃশ্যই পাইছে ওকে বেশি সাফার করা লাগছে। আর আরেকটা ভালোলাগার পার্ট ছিলো মাহাদের বন্ধুরা এরকম প্রকৃত বন্ধু আজকালকার দিনে খুঁজে পাওয়া অনেক জটিল যে বিপদের সময়ও হাল ছেড়ে দেয় নাই পাশে ছিল বন্ধুর ঢাল হয়ে। এত ভুল বোঝাবুঝির মাঝেও বন্ধুকে বিপদে ফেলে চলে যায় নাই। আবারো আপুকে ধন্যবাদ সবগুলা চরিত্রকে এতো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আর আবার দৃশ্য মাহাত জুটিকে এত সুন্দর ভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য। বারবার আমরা এই জুটিকে দেখতে চাই। ❤️🩹❤️🩹
অসম্ভব অসাধারণ সুন্দর হয়েছে।
সিজন ১ ও সিজন ২ পড়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি, জীবনে ভালো থাকতে হলে ভালো জীবনসঙ্গী প্রয়োজন। মাহাদ এর ভালোবাসা প্রতি পদে পদে আমাকে আবেগী করে দিয়েছে। মাহাদের ডেস্পারেটনেস দৃশ্যের জন্য,মাহাদের অসম্ভব সুন্দর অপেক্ষা দৃশ্য কে নিজের করে পেতে আর মাহাদের দৃঢ় বিশ্বাস প্রশংসনীয়।আমি ভীষণ আবেগী পাঠিকা। পড়েছি আর কান্না করেছি। লেখিকা কে নিয়ে হয়তো কিছু বলে শেষ করা সম্ভব নয়। তার মতো গুছিয়ে খুব কম লেখক-লেখিকাই লিখতে পারেন। কেন জানি খুব কষ্ট হচ্ছে এই ভেবে গল্প টা শেষ। আমি আবার বারবার মাহাদ-দৃশ্য কে লেখিকার লেখনিতে ফুটে উঠতে দেখতে চাই। মাহাদের ভালোবাসা অতুলনীয় ❤️ মাহাদ এবং দৃশ্য চরিত্রের সৃষ্টিকারীকে আমি আমার তরফ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং ভালোবাসা দিতে চাই। আমি আশা করি আগামীতে নতুন রূপে মাহাদ-দৃশ্য এবং নতুন চরিত্রদের দেখতে পাবো ❤️❤️
তোমার আমার প্রণয় মাস্টারপিস একটা গল্প ।প্রথম খণ্ড অসাধারণ 🥰🥰 দ্বিতীয় খণ্ডটা অসাধারণ অসাধারণ হয়েছে যত প্রশংসা করব কম হবে, পয়সা উসুল একটা উপন্যাস ।আমি দ্বিতীয় খণ্ডে মহাদের প্রেমে পড়ে গেছি ❤️❤️।
এক অপেক্ষার ফল। বলতে গেলে মাহাদ যতোটা দৃশ্যর জন্য অপেক্ষা করেছে, ঠিক ততোটাই অপেক্ষা আমরা পাঠকরা করেছি এই জুটির জন্য। অপেক্ষার ফল মিষ্টি হয়। আমার খুব পছন্দের এবং আকাঙ্খিত গল্প ছিলো এটা। লেখিকা আপুকে আবারো স্বাগতম। শুভ কামনা রইলো আপু❤️