
অন্য সব কিশোরীর মতোই, হানিয়ার জীবনেও প্রথম প্রেম এসেছিল নিঃশব্দে, নিভৃতে। সেই ভালোবাসার মানুষটির নাম ছিল জাভিয়ান তালুকদার। বড় ভাইয়ের শ্যালক, রুক্ষ স্বভাবের গম্ভীর পুরুষটি। মুখে ছিল কঠোরতা, কথায় ছিল কাঁটার স্পর্শ, অথচ হৃদয়ের গভীরে ছিল এক অনন্ত মায়া, যা অজান্তেই চঞ্চল, প্রাণবন্ত হানিয়ার প্রতি গাঁথা হয়ে গিয়েছিল। হানিয়া ছিল উচ্ছ্বল এক পাখি। দুরন্ত, সরল, আর ভালোবাসায় পূর্ণ। আর জাভিয়ান? সে চেয়েছিল, এই পাখিটাকে পোষ মানিয়ে বুকের ভেতর রেখে দিতে চিরতরে, নিজের একান্ত বাধ্যগত করে রাখতে। কিন্তু জীবন তো হৃদয়ের কথা অনুযায়ী চলে না! সম্পর্কের দুই বছরের মাথায়, জাভিয়ানেরই কিছু অতি আপন মানুষের মিথ্যা কথায় ও ফন্দিতে পড়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে। হানিয়াকে কষ্ট দেয়, তাও খুব গভীরভাবে। জাভিয়ানের দেওয়া কষ্টগুলোয় হানিয়ার হৃদয়টা যেন আচমকাই ভেঙে পড়ে—নীরবে, নিভৃতে। তার ভাঙা মনের প্রতিধ্বনি হয়তো বাতাস বুঝেছিল, আকাশ বুঝেছিল, কিন্তু যাকে কেন্দ্র করে সেই ভাঙন, সে-ই ছিল অন্ধ ও বধির। সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। এটা চিরন্তন সত্য। অবশেষে, জাভিয়ানের সামনেও কুচক্রীদের সকল চক্রান্ত ফাঁস হয়। তার বন্ধ চোখ খুলে যায়, বুঝতে পারে সে কত বড় এক অন্যায় করে ফেলেছে নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে। অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে তড়পাতে থাকে, ভালোবাসার পাখিটিকে আবারও ফিরে পেতে চায়। কিন্তু সময় তো আর অপেক্ষা করে না! হানিয়া তখন নিজেকে খুব ভালোভাবে সামলে নিয়েছে। এমনকি নতুন জীবনের জন্য প্রস্তুত করছে, অন্য কারো হাত ধরে পথ চলার জন্য তৈরি হচ্ছে। জাভিয়ানের কানে এই সংবাদ আসার পর সে কি করবে? সে কি বলিদান দেবে নিজের ভালোবাসা? নাকি নিজের ভালোবাসা দিয়ে আবারও জয় করে নেবে, হানিয়ার বিশ্বাস, ভালোবাসা, আস্থা? সে কি সফল হবে তার উদ্দেশ্যে? জানতে হলে পড়তে হবে, আমার লেখা প্রথম ই-বুক ❝জলরঙে আঁকা অভিমান❞।
"আমার পড়া বেষ্ট গল্প এই জুটি এদের নিয়ে আপু যেতো গল্প লেখে মন ছুয়ে যায় অসাধারণ লেখনী আপু সত্যি আপনার গল্প গুলো পড়তে অনেক অনেক ভালো লাগে ☺️"
অন্যরকম একটা গল্প পরলাম, ভালো লাগলো ❤️
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে আপু 🥰🥰🥰
আমার পড়া বেষ্ট গল্প এই জুটি এদের নিয়ে আপু যেতো গল্প লেখে মন ছুয়ে যায় অসাধারণ লেখনী আপু সত্যি আপনার গল্প গুলো পড়তে অনেক অনেক ভালো লাগে ☺️
Besh valo
বরাবরের মতো চমৎকার লিখেছেন আপু। জাভিয়ান আর হানিয়া আমার কতটা পছন্দের একটি চরিত্র তা আপনাকে বলে হয়ত বুঝানো যাবে না। মন থেকে দোয়া রইল, আরো বহুদূর এগিয়ে যান।
Osadharon,amazing hoyeche apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️
অসাধারণ হয়েছে। এরকম আরে ভালো ভালো বই চাই। ❤️❤️❤️
এক কথায় অসাধারণ একটা ই বুক।মন ভালো করার মতো।বিশেষ করে বলতে হয় নায়ক জাভিয়ানকে নিয়ে মাঝে পথভ্রষ্ট হলেও তার ভালোবাসা আসলেই আলাদা রকমের।আর নায়িকা হানিয়া যার কথা না বললে নয়।প্রচন্ড আত্মসম্মান সম্পন্ন একজন।তার ভালোবাসার গভীরতা অনেক।তবে তার জন্য নিজের অবস্থা আর অস্তিত্ব ভুলে যায়নি।শেষে বলি লেখিকার কথা।আমার অত্যন্ত প্রিয় একজন।যার লেখনি আসলেই মার্জিত ও সুন্দর। আমি অন্যদের বলবো অবশ্যই ই বুকটি পড়বেন।নিশ্চিত ভালো লাগবে❤️❤️
আপুউউউ কি বলবো বুঝছি নাআআআ। কি সুন্দর কি সুন্দর জাস্ট মাইন্ড ব্লোয়িং।তোমার লেখা সব গল্পগুলোর থেকে এটা ছিলো সম্পূর্ণ আলাদা। এত্তো ভাল্লাগছে কি বলবো এক পর্বও পড়তে বিরক্ত লাগেনি। একের পর এক ঝটকা মান অভিমান আর এত্তো এত্তো ভালোবাসায় ভরপুর জাভিয়ান আর হানিয়ার সংসার। ভাই আবরার ও কি লুমান্টিক। আর জাভিয়ানের কথা তো বাদ দিলাম বেডা লুমান্টিক প্রো ম্যাক্স🙈। এছাড়া হানিয়া ইনায়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবরার হানিয়া, জাভিয়ান স্পর্শ এদের ভাইবোনোর সম্পর্কগুলো সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। পুরো গল্পের কাহিনীটাই জাস্ট অসাধারণ।ই-বুক'টির নাম যেমন আবেগে ভরপুর সম্পূর্ণ কাহিনীটাও ঠিক তেমন আবেগে ভরপুর। আবার ও বলছি জাস্ট অসাধারণ "জলরঙে আঁকা অভিমান"🫶🥰
দারুণ একটা গল্প পড়ে শেষ করলাম। সাদিয়া আপুর লেখনী অসাধারণ। আর জাভিয়ান হানিয়া তো আমার প্রিয় জুটি। প্লটটাও অনেক সুন্দর ছিলো। 🥰❤️💞