

মা চলে যাওয়ার পর জীবন হঠাৎ করেই ভিন্ন অর্থ ধারণ করে ফুলের কাছে। শুধু বেঁচে থাকা নয়—ভালোবাসা, নিরাপত্তা আর নির্ভরতার অভাবটুকুই হয়ে ওঠে সবচেয়ে জীবন্ত অনুভব। কথায় আছে, মা মারা গেলে বাবাও ‘তালই’ হয়ে যায়। সেই প্রবাদবাক্যটাই সত্যি হয়েছে ফুলের সাথেও। আপনজনদের মুখোশ খুলে বুঝতে শেখে—সম্পর্ক আর বাস্তবতার মাঝের দূরত্ব ঠিক কতটা। ভালোবাসার মানুষটি তাকে আগলে রাখতে চেয়েছিল, তবু সব চাওয়াই কি পূর্ণতা পায়? সময়, সমাজ আর আত্মীয়তার বেড়াজাল অনেক সময় ভালোবাসার চেয়েও বেশি নির্মম হয়ে দাঁড়ায়। একটি মেয়ের ভেতর-বাইরের সংগ্রাম, নীরব কান্না আর নিজেকে টিকিয়ে রাখার গল্প— যেখানে ভালোবাসা আছে, প্রত্যাখ্যান আছে, আর আছে—একটা অনিশ্চিত পথে হেঁটে যাওয়ার নিরন্তর যাত্রা। সবকিছু ছুঁয়ে থেকেও কোথাও যেন কিছু রয়ে যায়… অধরা। আর সেই অনন্ত ছুঁয়ে যাওয়ার আশাতেই লেখা হয়—‘অধরা প্রান্তে।’
অসাধারণ অসাধারণ।।। হাতের লেখা দিন দিন উন্নত হচ্ছে মুনআপি তোমার। পড়তে গিয়ে মনে হয়ছে যেন সামনে থেকে সব দেখছি। আমারই আশেপাশে ঘটছে সব।তোমার এই সাদামাটা গল্পগুলো আমার ভীষণ রকম পছন্দের।। এত্ত অসাধারণ করে লিখো তুমি ❤️।শেষটা দাগ দিয়ে গেছে,,,শেষের তারিখটা উফফফ,,, দুমাস হলো তো। কাহিনী নিশ্চই আরো হয়েছে!!যেহেতু এটা বাস্তব সাপেক্ষে তাই কিছু এক্সট্রা দিতে বলবোনা। কিন্ত এদের কাহিনী পেজে শেয়ার করিও প্লিজ।।। ফুলের জীবনের পূর্ণতা তবে এলো বলে,,, আরো পড়ার ইচ্ছে।।পর্বের মতো করে সমাপ্তি টানলে 🥹এটা ঠিক করোনি।ওদের জীবনের কাহিনী শোনার জন্য অপেক্ষায় থাকবো 🫶❤️ আমিই প্রথম তোমার ইবুক পড়লাম,,
Read all reviews on the Boitoi app