

_ আমি কী করছি, মানে কী? যদি এই একই প্রশ্নটা আমি আপনাকে করি? কী উত্তর দেবেন আপনি? _ দেখুন, এটা আমার বাড়ি নয়! তাই এখানে কোনো সিনক্রিয়েট আপনি করবেন না। _ ওও, তাহলে কি এটা আপনার ওই পুলিশ অফিসার স্বামীর বাড়ি? _ আপনাকে কেন বলবো? আটশো টাকার জন্য আপনি আমার পিছু নিয়েছেন? _ আমার কোনো আক্ষেপ নেই সেই টাকার। _ তাহলে এখানে এসেছেন কেন? _ আপনি এখানে কেন, সেটা বলুন? _ বলবো না! একে তো ঠিকমতো চিকিৎসা করতে পারেন না, এখন আমাকে জিজ্ঞেস করছেন আমি এখানে কেন? এটা আমার শ্বশুরবাড়ি। আমার স্বামী ঘরে আছে, ডেকে দিবো? রজনীর কথায় কমে যাওয়া রাগটা আবারও তরতর করে বেড়ে গেলো। নিজের রাগ সামলাতে না পেরে রজনীর ডান হাতটা চেপে ধরলো সে। হিসহিসিয়ে বললো-- _ ব্যয়াদপ মেয়ে, আমার বাড়িতে এসে আমাকেই বলছে আমি কে! কোথাকার কোন অশিক্ষিত মেয়ে এসে আমাকে বলে কিনা আমি ডাক্তারি জানি না! কোন গরু আমায় ডাক্তার ঘোষণা করেছে? এসব গাইয়া মেয়েকে এই বাড়িতে কে ঢুকতে দিয়েছে? আগে এই অশিক্ষিত মেয়ের ব্যবস্থা করে নেই, তারপর তাদের ব্যবস্থা করবে।