

“তোমাদের হানিমুনের জন্য তোমাদের মা মালদ্বীপের টিকিট কেটে রেখেছে। আগামীকাল ফ্লাইট।” হানিমুনের কথা শুনে কিনজা লজ্জা পেল। লাইবা খানম এটা লক্ষ্য করে বললেন, “নতুন নতুন বিয়ে হয়েছে। এখন নিজেদের সময় দাও। যা ঘোরাঘুরি করার, এখনই ঘুরে নাও। এরপর তো আবার তোমাদের কাজে ফিরতে হবে।” “জি মা।” কথাটা বলে লজ্জায় লাল হয়ে কিনজা উঠে গেল। পেছন পেছন রাইয়ানও গেল। কিনজাকে পেছন থেকে জড়িয়ে ধরে সে বলল, “তৈরি থেকো, সুইটহার্ট।” “কীসের জন্য?” “আমার ভালোবাসায় নিজেকে জড়ানোর জন্য।” বহু প্রতীক্ষার পর যখন কেউ তার ভালোবাসার মানুষকে পায়, তখন সেই অনুভূতি অন্যরকম সুন্দর হয়, তাই না? কিনজা আর রাইয়ানের গল্পটাও এমনই। রাইয়ান! যাকে সবাই ভীষণ গম্ভীর একজন সিআইডি অফিসার বলেই জানে। অন্যদিকে কিনজা ভীষণ শান্ত, চুপচাপ প্রকৃতির মেয়ে। এই দু'জনের মিল হলো কীভাবে? জানতে হলে পড়তে হবে 'প্রিয়নজা'।
গল্পটা অনেক আগেই পড়ে ফেলছি,গল্পটা সাদামাটা কিন্তু রাইয়ান কিনজার পথ চলা টা দারুণ ছিলো,আলাদা ভাবে তাদের চরিত্র টা তুলে ধরা হইছে,এই কারণেই আমি মনে করি সবাইকে আকর্ষণ করছে তাদের জুটিটা,কারণ ''অব্যক্ত অনুরক্তি''গল্পে ও ওদের চরিত্র টা অন্য রকম ছিলো তাই ওদের সবাই পছন্দ করে, বিশেষ করে সিআইডি অফিসার হওয়াতে ওদের চরিত্র টা অন্য রকম হইছে,আর কোনো রকম ঝনঞ্ঝাল ছাড়াই ওদের পথ মিল টা অনেক সুন্দর হইছে।আর পাঁচটা ভালবাসার মত কাহীনি হলেও একটু না অনেকটা অন্যরকম হয়েছে।সব মিলিয়ে তাদের জুটিকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হইছে,যা একদমি মনকাড়া হইছে,আমিতো অনেক খুশি হইছি প্রিয়নজার মিল দেইখা, আমার কাছে অনেক ভালো লাগছে,সবার কাছেও আশা করি ভালো লাগছে🥰🤗
Read all reviews on the Boitoi app
এই বইটি আমার খুব পছন্দ হয়েছে এর সব চেয়ে বড় কারন বইটিতে বর্তমান সময়ের কিছু গল্পের মতো অশ্লীলতার বাড়াবাড়ি নেই,সামাজিক গল্প,চাইলে পরিবার নিয়েও পড়া যায়,ধন্যবাদ লেখিকা আপু কে সুন্দর একটি গল্প উপহার দেওয়ার জন্য🫠
গল্পটি ভালো লেগেছে কিন্তু পড়ার আগে মনে হয় শেষ হয়ে গেল। 💚😊
পরিচ্ছন্ন একটি গল্প।কোন টক্সিসিটি নেই।এবার প্রিয়- কিনজার মিল দেখতে পেরে অনেক খুশি লাগলো
খুবই ভালো লেগেছে আমার কাছে।রাইয়ান-কিনজার সংসার..তাদের পুর্ণতা মন কেড়েছে আমার। ধন্যবাদ লেখিকাকে এতো সুন্দর করে তাদের উপস্থাপন করার জন্য 🖤
First time Kono e-book porlam and comment korlam...ato sundor story ja Mon chuiye jai.... priyonja juti ta Amar kace prothom thekei onek Valo lage......ai jutir Jodi aro Kono story/e-book ber hoy tahole aro khusi hobo...lekhika Apu priyo and Kinja k amon vabe story te present korche je Kew ai juti tar preme pore jabe....last a atai bolbo thank you lekhika Apu ato sondor akta story amader k upohar deoar jonne