

এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে থাকা মাত্র এগারো জন যাত্রী ভেসে যায় অজানা এক দ্বীপে। প্রথমে তারা ভাবে এটা শুধু জনমানবহীন এক দ্বীপ, যেখানে খাবার আর পানি জোগাড় করলেই হয়তো বাঁচা যাবে। কিন্তু তারা আবিষ্কার করে, দ্বীপে লুকিয়ে আছে এক পুরোনো গবেষণাগার, যার অন্ধকার করিডরে জেগে আছে এক ভয়ংকর সৃষ্টি দানব, যা মানুষের মতো নয়, আবার সম্পূর্ণ পশুও নয়। রাতের আঁধারে শুরু হয় টিকে থাকার লড়াই। একে একে তারা দানবের আক্রমণে হারিয়ে যেতে থাকে। বন্ধুত্ব, বিশ্বাস, বিশ্বাসঘাতকতা আর ভয় সব একসাথে মিশে তাদের ভেতরের আসল মানুষটাকে উন্মোচন করে দেয়। তাদের মাথায় প্রশ্নটা গেথে যায়, কেউ কি বাঁচতে পারবে এই দ্বীপ থেকে? নাকি দ্বীপটাই হবে তাদের চিরস্থায়ী কবর?