

ত্রিধারার কিশোর মনে ভালোবাসা এসেছিল প্রবল এক ঝড়ের মতো। আনন্দ, অস্থিরতা আর গভীর তাড়নায় ভরপুর। তেহজিব—একটা নাম, একটা মানুষ, আর একটা স্বপ্ন। নিজেকে ভুলে, নিজের চাওয়া উপেক্ষা করে, যাকে নিঃশব্দে ভালোবেসে গেছে ত্রিধারা। ত্রিধারার সেই টালমাটাল আবেগ সম্পর্কে তেহজিব জানত। খুব ভালো করেই জানত। তবুও অনবগতের ভাণ করে থেকেছে। না ভরসা দিয়েছে, না ফিরিয়ে দিয়েছে ভালোবাসা। বরং প্রয়োজনমতো ত্রিধারার দুর্বলতাকে কাজে লাগাতে দ্বিধা করেনি। আর যখন নিজের স্বপ্নপূরণ হয়েছে, একটুও সময় না নিয়ে নিঃশব্দে, নির্মমভাবে ছুঁড়ে ফেলেছে ত্রিধারাকে। বছর পেরিয়ে আবার দেখা হয় দু’জনার। তেহজিব একজন প্রতিষ্ঠিত ডাক্তার। ত্রিধারা কি সামলে রাখতে পারবে নিজেকে? নাকি কৈশোরের সেই অনুভব, সেই অন্ধ ভালোবাসা আবারও তাকে টেনে নিয়ে যাবে অমোচনীয় সর্বনাশের দিকে?
গল্পটা অনেক সুন্দর। আপু প্লিজ পরবর্তী আরেকটা অংশ লিখেন।
Read all reviews on the Boitoi app
এই মাত্র পড়লাম মৌন সহচারিণী। এই গল্পটা আমায় টেনে হিঁচড়ে নিয়ে গেছে আমার কৈশোরে।একদম আমার স্কুলে। প্রথম কয়টা পর্ব পড়তে পড়তে নস্টালজিক হয়ে পরছিলাম। স্কুলে টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে গলা ছেড়ে গান গাওয়া,ছেলে মেয়ের দ্বৈরথ, একজনের প্রতি এক্সট্রা কেয়ার,বন্ধুরা মিলে মজা উড়ানো। তেহজিব - ত্রিধারা এদের পড়েতে গিয়ে রেগে অস্থির হয়েছি, ইমোশন ফিল করেছি। সবশেষে স্বার্থপর, সুবিধাবাদী, নির্বোধ প্রেমিক পুরুষদের মুখে জামা ঘষে দেওয়ার মত একটা সুন্দর এডিং পেয়েছি। লেখকের লেখনি চমৎকার,পরিছন্ন।পড়তে আরাম।এটা বেশ ভালো ছিলো।পড়তে পারেন ভালো সময় কাটবে। ❤️
এতো দারুণ একটি ই-বুক.....পড়ে ভীষণ ভালো লেগেছে.... আপু আরও একটি খন্ড চাই এই গল্পের প্লিজ
tit for tat. ঠিকই ছিল। শাস্তি টা প্রাপ্য ছিল। বেশ ভালো লাগলো গল্পটা। পরের অংশ (যদি লিখেন) এর অপেক্ষা তে থাকলাম।
শেষ টা expectations অনুযায়ী হয়নি 😓😓😓 আশা ছিল আরও ভালো কিছুর...
আপনার লেখা সব গল্প আমার অনেক পছন্দের। এটাও অনেক ভালো ছিল । তবে আরেকটু বিস্তারিত লিখলে ভালো লাগতো। আশা করি এর দ্বিতীয় পার্ট আসবে
এন্ডিং আনএক্সেপেক্টেড ছিল। তবে আরেকটু বড় করে তেহজিবের দুঃখ দূর হলেও বোধহয় পারতো। এমনিতে শুরু থেকে শেষ অনেক সুন্দর ছিল। বাস্তবিক। অতিরঞ্জিত হয়ে ড্রামাটিক হয়ে যায়নি। মনে হয়েছে এমন তো আশেপাশেই হয়। তবুও, শেষটুকু চাঁদের বুড়ির গল্পের মতো হতে পারতো। ভালোবাসা অক্ষরময়ী আপুকে। আমি কিন্তু ভীষণভাবে বাসিম এবং আইজামের অপেক্ষায় আছি।❤️
পড়া হয় নাই এখনো, তবে মনে প্রানে আশা করি ভালো হবে অক্ষরময়ী আপুর লেখা সবসময় ভালো ❤️
তেহজিবকে একটা চটকানা মারতে পারলে ভালো লাগত। অর্ধেক পড়েই রাগ লাগতেছে। স্বার্থপর ছেলে।