

—"চোখের নিচে কালি পড়ে গেছে, দেখছি। রাত জেগে জেগে প্রেম করিস নাকি কারো সঙ্গে?" শেষ লাইনটা বলে খানিকটা বাঁকা হেসে তাকালো নাওফিক সুবহার দিকে। সুবহার মুখ লাল হয়ে উঠল তাৎক্ষণিক। অপমান, অভিমান নাকি লজ্জায়? বুঝে উঠতে পারলো না ঠিক। হৃদয়ের ভিতরে হঠাৎ করেই কেমন এক ঝড় বইতে শুরু করল। ঠোঁট কামড়ে নিজের আবেগকে লুকায়িত করে প্রত্তুত্বর করল, —"প্রেম? আমি?" নাওফিক এক পা এগিয়ে এসে হালকা হাসল আবারও। —"হ্যাঁ, তুই! এমন করে বলছিস যেন 'প্রেম' শব্দটা এই প্রথম শুনলি?" সুবহা হকচকালো। হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিলো দ্রুত। সিরিয়াস ভঙ্গিতে বলল, —"ছি! এসব কী বলেন, নাওফিক ভাই! আমি আর প্রেম? উঁহু। প্রেম ভীষণ পচা জিনিস। গন্ধে মাথা ধরে যায়। ওসব আমার একদম সহ্য হয় না।" নাওফিক ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নিয়ে বলল, —"না থাকলেই ভালো। নাহলে চাচাকে বলতাম, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিতে তোকে। ফাও ঝামেলা শেষ হতো আরকি!" নাওফিকের এহেন কথায় হঠাৎ বিস্ফোরিত হয় সুবহার ভিতরের বারুদ। চোখে আগুন নিয়ে কাপা কণ্ঠে কাঁধ সোজা করে তেতে উঠে বলে, —"আমার বিয়ে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, বুঝলেন? সময় হলে আমি নিজেই বিয়ে করবো, কারও হুকুমে নয়!" নাওফিক মুহূর্তেই থমকে যায়। এক চিলতে গম্ভীরতা চলে আসে ওর চোখে। কপাল কুঁচকে যায়। এক পা এগিয়ে আসে সে, তারপর নিজের আঙুলটা বাড়িয়ে একটুখানি ঠেকিয়ে দেয় সুবহার কপালে। —"এই ফাঁপা মাথাটা একটু ঠাণ্ডা রাখ। মেয়ে মানুষের এত তেজি হওয়া মানায় না।" তারপর একটু সরে গিয়ে এক চোখে তাকিয়ে ঠাণ্ডা কণ্ঠে বলল, —"সরে দাড়া, যেতে দে আমায়। আর এসব প্রেম-পিরিতি বাদ দিয়ে পড়ালেখায় মন দে। তোর মতো মেয়েরা প্রেমে পড়লে শুধু নিজের নয়, অন্যের জীবনও পুড়ে যাবে।" বলেই হনহনিয়ে চলে যায় নিজ কক্ষে। সুবহা দাঁড়িয়ে থাকে দাঁতে দাঁত চেপে। অভিমানী চোখ জোড়া টলমল করছে। টলমলে চোখে চেয়ে থাকলো নাওফিকের পেছন দিকে। এই লোকটা কি ওকে আদতেও কখনো বুঝবে? কি করে বুঝাবে সুবহা, প্রেম নয় বরং এই লোকের টেনশনে থেকে থেকেই আজ ওর এই অবস্থা।
অনেক সুন্দর হয়েছে 🥰 খুব ভালো লেগেছে 🫶🏻
Read all reviews on the Boitoi app
কাজিন রিলেটেড হলেও ডিফারেন্ট ছিলো,ভালো লেগেছে। 💐
অনেক আশা নিয়ে বসে ছিলাম,, কবে নাওফিক ভাই কে পাবো মিমি আপুকেও অনেক বার বলছি কবে আসবে কবে আসবে আপু অইদিন বললো ১৮ তারিখে আজকে কতক্ষন পর পর চেক করতেছিলাম অবশেষে পাইলাম ধন্যবাদ আপু এতো সুন্দর গল্প আমাদের মাঝে দেওয়ার জন্য ভালোবাসা নিও🥰🥰