

বেছে বেছে, নিজের মনমতো কালো-খাটো অথচ গুণবতী এক কন্যাকে বড় ছেলের বৌ করে ঘরে তোলেন সকিনা মজুমদার। অন্যদিকে, ছোট ছেলে বিদেশ থেকে সমবয়সী এক আধুনিক তরুণীকে বিয়ে করে দেশে ফেরে। সেই “ম্যাম বৌ”কে প্রথম থেকেই মেনে নিতে নারাজ হন সকিনা গিন্নি। বড় বৌ শুরু থেকে শাশুড়ির কথামতো চলতে থাকে। কিন্তু ছোট বৌ ভিন্ন স্বভাবের। সে প্রতিবাদী, চঞ্চল, অবাধ্য। সকিনার চোখে এ যেন একেবারেই অগ্রহণযোগ্য। তবু আশ্চর্যের বিষয়, বাড়ির দুই বৌয়ের মধ্যে গড়ে ওঠে বোনরূপী এক মিষ্টি সম্পর্ক। ভালো-মন্দ সবকিছুতেই তারা একে অপরের আপন হয়ে ওঠে। কিন্তু বিপত্তি বাঁধে শাশুড়ি সকিনাকে কেন্দ্র করে। দু’জনের কারোর সাথেই ভালো ব্যবহার করেন না তিনি। এভাবেই শুরু হয় “বেঁনে বৌ” আর “ম্যাম বৌ” এর সংসার জীবন। এরপর? এরপর কি শাশুড়ির সঙ্গে দুই বৌয়ের মনের দূরত্ব কখনো ঘুচবে? না কি সম্পর্কের টানাপোড়েনেই জড়িয়ে যাবে তাদের দিনকাল? আর দুই জুটির সংসার! সেটাই বা কেমন স্বাদ পাবে ভালোবাসা, অভিমান আর সমঝোতার অদ্ভুত খেলায়?
"অসাধারণ আরেকটা ই-বুক। সম্পুর্ন ভিন্ন একটা জনরা। আশাপু সব জনরাতেই পারফেক্ট, ভিন্ন ধর্মী সবগুলো প্লট। এত এত মজা লাগছিল পড়তে। পারিবারিক ক্যাচাল, নিত্য বৌ শাশুড়ীর যুদ্ধও যে এতো রসালো লাগবে বুঝতে পারিনি। ম্যাম বৌ ম্যাম হলেও শেষ পর্যন্ত বাঙালি আবেগ ত্যাগ করতে পারলো না। দুই বৌয়ের মিলমিশ একেবারে মধুর মত মিষ্টি। রাশেদ তো সবদিক দিয়ে পারফেক্ট পুরুষ, আলেয়ার সাথে রোমান্সগুলো জোস! সবমিলিয়ে খুবই দারুণ একটা ইবুক।"
অসাধারণ আরেকটা ই-বুক। সম্পুর্ন ভিন্ন একটা জনরা। আশাপু সব জনরাতেই পারফেক্ট, ভিন্ন ধর্মী সবগুলো প্লট। এত এত মজা লাগছিল পড়তে। পারিবারিক ক্যাচাল, নিত্য বৌ শাশুড়ীর যুদ্ধও যে এতো রসালো লাগবে বুঝতে পারিনি। ম্যাম বৌ ম্যাম হলেও শেষ পর্যন্ত বাঙালি আবেগ ত্যাগ করতে পারলো না। দুই বৌয়ের মিলমিশ একেবারে মধুর মত মিষ্টি। রাশেদ তো সবদিক দিয়ে পারফেক্ট পুরুষ, আলেয়ার সাথে রোমান্সগুলো জোস! সবমিলিয়ে খুবই দারুণ একটা ইবুক।
Read all reviews on the Boitoi app
আসসালামু আলাইকুম আপু। এত সুন্দর একটা গল্প গিফট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। গল্প টা যে কি ভীষণ সুন্দর হইছে কি বলবো।ওদের তিন শ্বাশুড়ি বউয়ের মিল টা ভীষণ ভীষণ সুন্দর ছিল। আমি ভীষণ এনজয় করছিল গল্প টা। মেহরিনার চরিত্র টা ভীষণ সুন্দর । আর এখানে সমাজের কিছু অপ্রিয় সত্যি তুলে ধরা হয়েছে। গল্প অসাধারণ সুন্দর হইছে আপু 🌸🖤🌸
আশাপু গো এত সুন্দর একটা গল্প গিফট করলে শুরুতেই ১০০টা উম্মাহ ইশ এত্ত কিউট গল্প ভাবছিলাম এখন পড়বো না বাট রিভিউ দেখে না পড়ে পারলাম না🥹🫶 গল্পটা একেবারে সাধারণ কিন্তু এই সাধারণের মাঝেও অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে আপু অসম্ভব সুন্দর একটা গল্প। গল্পের প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা কাহিনি অনেক সুন্দর একদব বাস্তবিক কাহিনি। ম্যাম বৌ এর কথাগুলো শুনে অনেক হাসতাম কিন্তু দিন শেষে ও বিদেশি হলেও চালচলন আচার-আচরণ ছিলো একফম নম্র-ভদ্র। আর আলেয়ার কথা তো বাদই দিলাম এই চরিত্রকে আমার অনেক ভালো লাগলো গল্পটা সাধারণের মাঝেও অসাধারণ। গল্পের প্রত্যেকটা চরিত্র এত সুন্দর হয়েছে কি বলবো কিন্তু এত এত সৌন্দর্যের মাঝেও রাশেদ-আলেয়াকে স্পেশালি একটু বেশিই ভালো লাগছে আপু এই চরিত্রগুলো সেই। সকিনাকে প্রথমে ভালো না লাগলেও পরবর্তীতে অনেক ভালো লেগেছে বাস্তবতার দিক দিয়ে দেখলে সকিনা সকিনার জায়াগা থেকে ঠিক আছে কারণ বাস্তবে এমনই শ্বাশুড়ি থাকে আর বাংলার শ্বাশুড়ি-বউ এরকমঈ থাকে মান-অভিমানে ঘেরা কিন্তু পরিশেষে তারাই সেরা। যাইহোক গল্পটা অসাধারণ হয়েছে আপু। না পড়লে জানতেই পারতাম না বর্তমান যুগেও এত সুন্দর সাধারণ সৌন্দর্যের একটা গল্প পাবো🤍✨🕊️ তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আশাপু এত সুন্দর কিউট একটা গল্প উপহার দেওয়ার জন্য এত্তগুলা ভালোবাসা আশাপু🫶🫶 দোয়া ও ভালোবাসা অবিরাম থাকলো তোমার জন্য লেখালেখির যাত্রা আরও দীর্ঘ হোক……✍️
অনেক সুন্দর হয়েছে
প্রথমেই বলে রাখি বৌ সমাচার ই-বুক টা এককথায় অসাধারণ একটা ই-বুক। আশাপু লেখা মানেই একদম সাদামাটা গল্প। খুব সাধারণ কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ হয় আপুর গল্পগুলো। আপুর গল্পের লেখার ভাষা গুলো সহজ সরল হয় বলে পড়তে অনেক ভালো লাগে। আমার সবচেয়ে বেশি ভালোলাগে কারণ আশাপু গল্পে কোনো অশ্লীলতা থাকে না। বৌ সমাচার নিয়ে কি বলব আর এই গল্পটা তে আমার সব চেয়ে যেইটা বেশি ভালো লাগছে ওইটা হলো আলেয়া আর মেহরি জা কম বোন হওয়া। ইশশ! তাদের দুইটার সম্পর্কে টা মধুর মতো মিষ্টি। এইটা বলতেই হবে আজকে না বললে হবে না,একটু একটু রোমান্টিক ও ছিল গল্পটা তে। ইশশশ! বিশ্বাসই হয় না আশাপু হালকার ওপর ঝাপসা করে একটু আরটু রোমান্স দিছে দুই কাপল কেই। তবে আলেয়ার আর রাশেদের কেমিস্ট্রিটা আমার ভালো লাগছে অনেক বেশি। যদিও সকিনাকে আমার আগে ভালো লাগে নি,তবে পরে যখন সব মান-অভিমান মিটমাট হলো সকিনা কেউ ভালো লেগে গেছে। অবশেষে বলতে চাই আশাপুকে অসাধারণ হয়েছে আপু ই-বুক টা। এমনই সুন্দর সুন্দর ই-বুক লিখতে থাকো। 💙 ভালোবাসা নিও আমার। 🤍🤍