

“কাউকে ভালোবাসিস?” আয়ানের কথায় আভা ভড়কে গেল। প্রথমে ভয়ে মাথা নাড়ল, যার অর্থ না। আয়ানের বেশ হাসি পেল। “ভালোবাসলে বলতে পারিস, নিশির মতো বিয়ে দিয়ে দেব।” আভার কী মনে হলো কে জানে। হুট করে বলে বসল, “আপনাকে চাই। আপনাকে আমায় দেবেন আয়ান ভাই?” আয়ান চমকায়নি, এমনই কিছু আশা করেছিল। আভা সাহস নিয়ে বললেও উত্তর না পেয়ে ভয় পেল, যদি সেদিনের মতো থাপ্পড় মারে তবে? আয়ান তাদের মধ্যে দূরত্ব অনেকটা কমাল। চোখে চোখ রেখে বলল, “আমাকে নিয়ে কী করবি? আমি তো তোকে সব সময় বকা দিই, ধমকে রাখি, পছন্দ করি না, ভালোবাসি না মনে করিস।” আভার মন নরম হলো। আয়ানের শান্ত কণ্ঠ শুনে সাহস পেল, আবেগ–ভালোবাসা উপচে পড়ল। বলল, “ভালোবাসার সাথে বকা, রাগ, অভিমান—সবকিছুর প্রয়োজন আছে। আপনি ধমকের সাথে একটু ভালোবাসবেন, তাহলে হবে।” শেষের কথাটুকু ধীরে বলল। আয়ান ঝংকার তুলে হাসল। বলল, “আমি ভালোবাসলে একটু না, পুরোপুরি বাসব। যদি পুরোপুরি ভালোবাসা নেওয়ার ইচ্ছে থাকে তবে আসিস।”
গল্পটা অনেক সুন্দর।আমি কাজিন রিলেটেড গল্প পড়ি না বাট এটা পড়লাম অনেক সুন্দর হয়েছে।আমার অনেক ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে