

এই ই-বুকটি আমার ছোট-বড় ত্রিশটি বিভিন্ন আকারের গল্প একত্রিত করার সামান্য চেষ্টা। এর মধ্যে বিভিন্ন পেইজে প্রকাশিত হয়েছে কিছু কিছু। একদম টাটকা অপ্রকাশিত গল্পও আছে। হাসি, কান্না, বিষণ্ণতার মিশ্র অনুভূতি ছড়ানো নানা স্বাদের গল্পগুলো পড়ে কেমন লাগলো, পাঠক প্রতিক্রিয়া জানার আগ্রহ রইলো।
"মাশাআল্লাহ সব গুলো গল্প খুব সুন্দর তবে বেশি ভালো লেগেছে রায়হানের চিঠি যা পড়ে চোখে পানি চলে এসেছে। এছাড়া অবলম্বন, একটি চেয়ারের গল্প, বিষন্ন স্মৃতি, সম্পর্ক, রক্তের সম্পর্ক, অধিকার, সপত্নী , অশাসন এই গল্প গুলো ব্যক্তিগত ভাবে বেশি ভালো লেগেছে 💜"
কিছু কিছু ছোট গল্প দারুন লেগেছে... ওভারঅল ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
হাসিপুর গল্প সবসময় ভালো লাগে। সংগ্রহে রাখলাম। ❤️
প্রত্যেক টা গল্প সুন্দর এবং মার্জিত ভাষাশৈলী। বর্তমান এই ধরনের শিক্ষণীয় গল্প লেখকের সংখ্যা খুবই কম.
মাশাআল্লাহ সব গুলো গল্প খুব সুন্দর তবে বেশি ভালো লেগেছে রায়হানের চিঠি যা পড়ে চোখে পানি চলে এসেছে। এছাড়া অবলম্বন, একটি চেয়ারের গল্প, বিষন্ন স্মৃতি, সম্পর্ক, রক্তের সম্পর্ক, অধিকার, সপত্নী , অশাসন এই গল্প গুলো ব্যক্তিগত ভাবে বেশি ভালো লেগেছে 💜
মাশা আল্লাহ! আপুর লেখা সত্যিই অসাধারণ। লেখার মাধ্যমে হয়তো মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারবোনা। আপুর গল্প পড়া শুরু করি( ফেসবুকে) করোনার সময় থেকে। যতো পড়ি ততই মুগ্ধ হই। "গল্প বীথিকা" অনেক গুলো গল্পের সমাহার। গল্পগুলো অনেক সুন্দর মাশা আল্লাহ! আল্লাহ তায়ালা আপুর হাতের বারাকাহ দান করুন। আমিন!
আমার ফেইসবুক নেই, তাই ইবুক-ই ভরসা। ফেইসবুকে যে গল্পগুলো পড়েছিলাম সেগুলোর সংকলন আসবে শুনে চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম, কবে প্রিয় লেখাগুলো আবার পড়বো। সেই সাথে নতুন কিছু গল্প পেলাম। নজর, সম্পর্ক, দাগ, অধিকার এই লেখাগুলো খুবই শিক্ষণীয়। রক্ত সম্পর্ক গল্পটা পড়ে কান্না পেয়েছে খুব। আত্মজা গল্প টা ভীষণ ভালো লেগেছে, আগেই পড়েছি যদিও। পুনরায় পেয়ে আমি ভীষণ খুশি । আ বেস্ট একটা লেখা। আর সবচেয়ে কিউট ছিলো মিস্ত্রি -ইস্ত্রি। আল্লাহ আপনার লেখাকে কবুল করুন আপুমনি, আর অনেক বারাকাহ দিন। আমি জানিনা তাহিয়ার সংসার ইবুক আসবে কিনা। তবে আমি এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাহিয়ার সংসার এর বর্ধিত সংস্করণ এর অপেক্ষায়। আর সাদাত-রিশতাকেও এত্তোওওওওওও মিস করি।
বর্তমান সময়ের কাজিন প্রেম, ফ্রেন্ড প্রেমের মত হারাম সম্পর্ক সর্বস্ব গল্প উপন্যাসের বিপরীতে আপুর প্রতিটা লেখা অন্তর শীতলকারী!!!প্রতিটি লেখা পড়া শেষে আমার যে কথাটা প্রথমেই মনে হয় তা হলো, "আমার কাছের সব মানুষদের যদি এই লেখাটা পড়ে শোনাতে পারতাম!!!" এই গল্প সমগ্রের প্রতিটা গল্প পড়েই কিছু না কিছু নতুন করে শিখেছি!!নিজের আচরনে তার প্রতিফলন ঘটানোর চেষ্টা করছি!! এই আধা বুড়া বয়সে হিফজ করার সাহস, স্ত্রী হিসেবে স্বামীর পরিবার-পরিবেশে মানিয়ে নেয়ার উপদেশ, মেয়ে মানুষ করার গাইডলাইন........এমনকি মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, ননদ হিসেবে, প্রতিবেশি হিসেবে আমাদের কোন আচরন পরিবারকে জান্নাতের অনুভুতি দেয় তা-ও জেনেছি!!! অথচ লেখনীতে কোন ভারিক্কি ভাব নেই, আমার তো কোন লেখা পড়েই মনে ভরেনি!!!!! আল্লাহ সুবহানাহু তা'আলা আপার সময়ে বারাকাহ দিন, যাতে আরও বেশি বই লিখতে পারেন।।।
বই প্রকাশিত হওয়ার সাথেই কিনেছি।। আজ পড়ে শেষ করলাম।।আমি খুব বেশি মনের ভাব প্রকাশ করতে অক্ষম।। তবে আমি প্রতিটি গল্পের মধ্যে কিছু না কিছু খুজে পেয়েছি।। যাতে নিজের ভিতর বদলে যায়।।। অনেক কিছু শিখে ফেলসি।। নিজেকে আরও একটু matured মনে হচ্ছে।।। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে লেখাগুলো তে যা প্রত্তেকের জানা জরুরি।। সবাই হাসি আপুর লেখা পড়ুন।। এই যুগে এমন লেখা প্রায় দুরলভ।।।আল্লাহ আপুর লেখনীতে বারাকাহ দিন।।।আহা প্রতিটি গল্প যেন হৃদয় ছুয়ে যায়।। ❤️❤️
টলস্টয় থেকে শুরু করে জীবনে অনেক বই পড়ার সুযোগ হয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ে বুকে যেমন সুখের ব্যাথা লাগতো কিংবা মনে হতো “শেষ হইয়া ও হইলো না শেষ ” হোসনে আরা হাসি’র লিখা ও তেমনি। প্রতিটি লিখা আলাদা,প্রাঞ্জল,বাঙময়। আরও অনেক অনেক প্রানবন্ত লিখার আশা রাখি।
গল্প পড়া আমার নেশা। আর হাসি আপুর গল্প সেটা তো অন্যরকম একটা আবেদন তৈরি করে। সাধারণ কথাগুলোকেই সাজিয়ে এত অসাধারণ গল্প তৈরি করা যায় তা ওনার লেখা না পড়লে বোঝা যায় না।আল্লাহ আপুর লেখায় আরো অনেক বারাকা দিন এই দোয়া করি।