

'ঐশী প্রেমের নাজরানা' আমার প্রথম ছড়াগ্রন্থ। সুপ্ত মননে হেরার আলো ছড়িয়ে দেয়ার ক্ষুদ্র প্রয়াস। ইসলামের সুমহান মর্মবাণী ছন্দের আলপনায় মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা। পথহারা মানব জাতিকে ছন্দের আলোতে সঠিক পথের দিশা দেয়া। পরিচয় করিয়ে দেয়া সৃষ্টির সৃষ্টা, প্রাণের প্রিয় নবীজিকে এবং আমাদের সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। এ ছড়া গ্রন্থটি অন্য সব বই থেকে একটু আলাদা। কারণ এর ভাঁজে ভাঁজে আছে মহান আল্লাহ ও প্রিয় হাবীবের ভালোবাসার মায়াময় পরশ। চির সত্য মৃত্যুকে নিয়ে গভির চিন্তা ফিকির। এবং ঈমান আকীদা আধ্যাত্মিকতা ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নাজরানা। ভুলে যাইনি, মহান রবের সেরা দান পিতা-মাতার নিঃস্বার্থ ভালোবাসা।