

আহত পাখি প্রেমের আশা নিয়ে হেঁটে ছিলাম তোমার পথে, বিচ্ছেদের পাথরের আঘাতে আহত পাখি, তীর আর ধনুক হাতে নিয়ে নেমেছিলে, দৃষ্টির কাছে হারিয়েছি দুটো ডানা, প্রেম, বিরহ, বিচ্ছেদ, তোমার নির্দয় আচরণ ডানাভাঙা পাখির দুঃস্বপ্নের একটা গোধূলি ব্যথিত হৃদয়ের কম্পিত, দুঃখ-কষ্ট- আধারের মূল উৎস ছিল ব্যর্থ প্রেম অনুকম্পা প্রতিফলন দেখা যায় ঐ দূরে আবেগ-অনুভূতি শুয়ে আছে রাস্তায় যে সমস্ত ভাষায় সূক্ষ্ণ অনুভূতির বহিঃপ্রকাশ। মনে আছে কী? ভুল পথের ঠিকানা। ক্লান্ত প্রায়, তবুও হেঁটে চলা অবিরাম পথ যে পথে রোজ দাঁড়িয়ে সকাল দেখায় হয় পাখির ডানার পালক গনা হয়, সেই পথ, হুট করে পড়ে গিয়ে কপাল ফেটে রক্ত অথচ তুচ্ছ পথে চলতে চলতে নিজের জাত ভুলে গিয়েছিলাম, নিজেকেই ভুলেছি এমন ভুল কী হয়? পথ ভুলা পথিক সমস্ত প্রেমের পথ ভুলে, উল্টো সরু পথে হাঁটি।