
জাভিয়ান গাঢ়, সম্মোহনী কণ্ঠে বলল, “আমাকে বিছানার সুখ দেওয়া আপনার দায়িত্ব। এই জায়গা থেকে দূরে ঠেলার সাহস করবেন না। এমন চিন্তাও যেন মনে না আসে।” “আপনি কি তাহলে আমাকে এই কারণেই বিয়ে করেছেন?” “বারণ করেছিলাম, আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না।” হুরাইন কপাল কুঁচকে রুদ্ধ স্বরে বলল, “আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন।” “প্রত্যেক মানুষেরই যৌনিক চাহিদা থাকে—সে নারী হোক বা পুরুষ। বিয়েটা এই চাহিদা হালালভাবে পূরণেরই মাধ্যম। আর যেসব ছেলেদের এসব নিয়ে মাথাব্যথা নেই, তারা পুরুষই নয়।” “ঠিক আছে, মানলাম আপনার কথায় যুক্তি আছে। কিন্তু কেউ তো শুধু এ জন্যই বিয়ে করে না। আরও তো অনেক কারণ থাকে...” “হুম, উত্তরাধিকারীর জন্য। বংশ টিকিয়ে রাখার দায় থেকে।” “আপনি কি কথাগুলো একটু হৃদয়ের ভাষায় বলতে পারেন না?” “আমি কি মিথ্যে কিছু বলেছি?” “মিথ্যে না, কিন্তু আপনি তো আরও অনেক কিছু বলতে পারতেন।” হুরাইন এবার গলা সোজা করে সংলগ্ন স্বরে বলল, “মানুষ শুধু শারীরিক চাহিদার জন্যই বিয়ে করে না। বিয়ে করে যাতে একজন বিশ্বাসযোগ্য সঙ্গী পায়; যার কাছে নির্দ্বিধায় নিজেকে উজাড় করে দেওয়া যায়। একটা ভরসার হাতের জন্য, যে ক্লান্ত দিনের শেষে মাথায় হাত বুলিয়ে দিতে পারে। একটা মানসিক আশ্রয়ের জন্য, যার সাথে দুঃখ-কষ্ট লাঘব করা যায়। আর জীবনের প্রতিটি মুহূর্ত—সুখ, আনন্দ, অভিমান একসাথে ভাগ করে নেওয়ার মতো একজন নিজের মানুষ খুঁজে পাওয়ার জন্য।” জাভিয়ান ঠোঁট বাঁকাল, কিন্তু একটুও হাসল না। তার দৃষ্টিতে তখনও নির্লিপ্ত শীতলতা খেলা করছে। ধীরে ধীরে হুরাইনের গলা থেকে ওড়নাটা সরাতে সরাতে বলল, “এসব তো মুখে বলার কিছু নেই, স্বাভাবিকভাবেই হয়ে যায়। তাছাড়া আপনি তো আমার ‘বিশ্বাসযোগ্য মানুষ’ নন।” হুরাইন কথাটা শুনে যেন মুহূর্তে আকাশ থেকে পড়ল। তবুও নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, “আমি আপনার বিশ্বাসযোগ্য মানুষ নই?” 🔺#রোমান্টিক_এলার্ট: গল্পটি বাস্তবের সাথে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে, যেখানে বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর সম্পর্কের নানা মুহূর্ত বাস্তবের মতোই রোমান্টিক আঙ্গিকে ফুটিয়ে তোলা হবে।
"প্রথমত বলি আয়েশা ইসলাম মনি আমার পছন্দের লেখিকার মধ্যে একজন। গল্পটা এক কথায় দারুন হয়েছে। এগিয়ে যাও প্রিয় লেখিকা দোয়া রইলো তোমার জন্য। 🥰🥰🥰"
সাধারণের মধ্যে একটা দারুণ গল্প
Read all reviews on the Boitoi app
প্রথমত বলি আয়েশা ইসলাম মনি আমার পছন্দের লেখিকার মধ্যে একজন। গল্পটা এক কথায় দারুন হয়েছে। এগিয়ে যাও প্রিয় লেখিকা দোয়া রইলো তোমার জন্য। 🥰🥰🥰
Osadharon chilo tumar likha boraboroii sundor second part er opekkhai😍
হুরাইনকে দেয়া জাভিয়ানের প্রত্যেকটা নিকনেইম গুলো জাস্ট ওয়াও 😍 জাভিয়ানের কথা বার্তা চালচলন কঠিনতর হলেও রোমান্টিকতা ঘুটঘুটকে ভরা.... কিছু তো একটা আছে জাভিয়ানের মধ্যে....😌😍
2nd part tah publish korun apu please
খুব ভালো লাগছে। এইটা আমার প্রথম ইবুকে গল্প পড়া। আমি ফেসবুক ১০ এপি পড়ে এখানে পড়তে এসেছি। ২য় খন্ড সকল রহস্য খুলুক কিন্তু জাভিয়ান আর হুরপরী ভালোবাসা এমন থাকুক। জাভিয়ান সবসময় তার স্ত্রী পাশে থাকুক ভালোবাসুন।
গল্পটা সত্যিই অনেক ভালো লেগেছে 🖤 শুরুর দিকে জাভিয়ানের প্রতি কিছুটা বিরক্ত ছিলাম কিন্তু ডা.সাবেরর হানিড্রপ সেটা মুগ্ধতায় রুপ দিয়েছে🥰 ডা.সাবেরের ঠোটকাটা কথা গুলো মজার ছিল 🤭 আর হুরাইনের মনে মনে কথার তো জবাবই নাই সেই লেভেল।।। তবে এই গল্পে আমার সব থেকে প্রিয় চরিত্র হলো আলারা 🖤🖤এমন বান্ধুবি পাওয়া যায় না এখন খুব একটা🤷♀️ কি দারুণ আলু আর হুরপরির🥹🥹 পড়তে পড়তে কখন জানি শেষও হয়ে গেলো বুঝতেই পারিনি 🤦♀️আমি খুজি ওমা দেখি আর পৃষ্টা নাই 🥹🥹 আপুউউউউউ কবে দিবা পরের পরিচ্ছেদ তাড়াতাড়ি দেও তো😊অনেক রহস্য জানা বাকি এখনো!!! ই-বুকে পড়া গল্পে প্রথম কমেন্ট করলাম ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা কিন্তু 🙂
গল্পটা অসাধারণ মনি আপুর গল্প আমার কাছে বেষ্ট মনে হয়।মনি আপুর লেখা বরাবরই আমার খুব ভালো লাগে। আপুর লেখা গল্প পড়ার পর আমার অন্য কারো গল্প ভালোলাগে না আমি শান্তি পাইনা গল্প পড়ে। মণি আপুর লেখা গল্প সবার থেকে আলাদা love you api আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আর আমাদের ভালো ভালো গল্প দিয়ে যাও দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম 🫰
গল্পটা পড়ে অনেক ভালো লেগেছে। ভালো গল্প না থাকায় বইটই এপ uninstall করে দিয়েছিলাম। কিন্তু আবার এই গল্পটা পড়ার জন্য ইনস্টল করলাম। গল্পটা পড়ে মন ভালো হয়ে গেছে
১ম খন্ড খুবই ভালো লেগেছে কিন্তু ২য় খন্ড কবে পাবো আপু...?