

চিত্রার বয়স তখন সতেরো কি আঠারো। ভুলভাল মানুষের প্রেমে পড়ার উপযুক্ত বয়সে এসে চিত্রা প্রেমে পড়ল নওফেল তামজিদের। নওফেল তার থেকে গুনে গুনে দশ বছরের বড়। সদা গম্ভীর, শান্ত এবং চিত্রার সাথে ক্ষণে ক্ষণে রেগে উঠা অধৈর্য পুরুষ লোক। রাজনীতিবিদ বাবার অট্টালিকাসম বাড়ি ছেড়ে নওফেল থাকতো বাড্ডার একটা মেসে। অতি সাদামাটা জীবনযাপন তার। ধূসর রঙের একটা শার্ট আর কালো রঙের প্যান্ট। কখনো বা হাতে একটা কালো বেল্টের ঘড়ি। সেই জাঁকজমকহীন নিখাঁদ পুরুষালি সৌন্দর্যে চিত্রা খুন হতো অহর্নিশ। এরপর একদিন চিত্রা জানলো, নওফেলের অন্য একটা প্রেম আছে। সে ভালোবাসে তার সমবয়সী এক মেয়েকে। তারপর? তারপর কি হলো চিত্রার জীবনে? নওফেলের সাথে কি আর কখনো দেখা হয়েছিল তার? চিত্রা কি তাকে জানিয়েছিলো নিজের মনের কথা?
"মিষ্টি একটা গল্প। সম্পর্ক গুলো এত্ত সুন্দর যে প্রতিটি চরিত্র ই ভালো লাগবে । চিত্রর লিখা চিঠি গুলো আমাকে আবেগপ্রবণ করেছে। গল্পটা শেষ করে তৃপ্তি পেয়েছি।"
অসম বয়সী প্রেম নিয়ে গল্প হলেও গল্পে টক্সিক ডমিনেটিং ক্যারেক্টার নেই, খুবই মার্জিত লিখন। চিত্রার লিখা ৫ টা চিঠি খুবই মিষ্টি ছিলো। তবে ২ স্টার কাটার কারণ - ১) চিত্রার কিছু বাচ্চামো তার ক্যারেক্টার কে বিরক্তিকর করে তুলে ২) নওফেল কি করে বা তার জীবনযাপন নিয়ে আরেকটু ডিটেইলস লিখলে ভালো ছিল, নওফেল অবৈধ সন্তান এই দিকটা অতিরিক্ত উল্লেখ ছিল ৩) চিত্রার বাবা মা এখন কোথায়? এক পর্যায়ে পরি আর চিত্রা কে আপন বোন নয় এরকমও মনে হলো
Read all reviews on the Boitoi app
মিষ্টি একটা গল্প। সম্পর্ক গুলো এত্ত সুন্দর যে প্রতিটি চরিত্র ই ভালো লাগবে । চিত্রর লিখা চিঠি গুলো আমাকে আবেগপ্রবণ করেছে। গল্পটা শেষ করে তৃপ্তি পেয়েছি।
সুন্দর। অসম্ভব ভালো লেগেছে।
এটা এতো এতো এতো সুন্দর আল্লাহ! চিত্রর সাথে কতোবার হাসলাম আর কাঁদলাম। চিত্রটা এতো বড় হইসে বিশ্বাসই হয় না🤭 চিত্রা নওফেল খুব খুব ভালো থাকুক। ওদের সংসারটা আলুপোস্তর মতো পারফেক্ট থাকুক সবসময়❤️ পরী আপাই,আরাম ভাই,শুভি,আরিশ,তাসনুভা,ওর হাজবেন্ড, বাচ্চাকাচ্চারা সবাই খুব ভালো থাকুক❤️
কোন এক শ্রাবণের চৈত্রকে মনে আছে? চৈত্র এখন বড় হয়েছে। এটা চৈত্রের গল্প, নওফেলের গল্প। পরী, আরহাম, শুভ্রা, আরিশ আর তাদের ছানারা, সবাই আছে। আলুপোস্তের মতই জবরদস্ত ক্লাইমেক্সে ভরপুর একটি গল্প। ❤️❤️❤️
অনেক সুন্দর হয়েছে 🥰 ধন্যবাদ আপুনি আবার আরহাম ভাইকে পড়ার সুযোগ করে দেয়ার জন্য আর ছোট্ট চিত্রার বড় বেলা আর নওফেল এর প্রতি ওর ভালোবাসা,এক কথায় অসাধারণ লেগেছে ❤️
অসাধারণ!মেহরিমা আপুর লিখা মানেই জোসসসস! অন্নেক সুন্দর ছিল আরেকটু বড় হলে ভালো হতো! ওদের সংসারের আরো কিছু মহূর্ত দেখতে মন চাচ্ছে বাচ্চা কাচ্চা দেখতে মন চাচ্ছে কি করি?! রেটিং :-১০/১০
স্মুথ লাইক বাটার। তোমার সবগুলা গল্পই এত্ত সুন্দর ভাইই। অনেক দিন আগেই পড়েছি এই ইবুকটা বাট রিভিউ করা হয়নি। চিত্রা আর নওফেল এর এই ইবুকটা আমি কয়েকবার পড়ে ফেলেছি বাট স্টিল মন ভরে না আমার বার বার পড়তে ইচ্ছা হয়। মাঝের দিকে চিত্রাকে যখন হসপিটালে পাঠিয়ে দিলে আমি কান্না করে দিয়েছি পুরা। থ্যাংক ইউ এত্ত সুন্দর সুন্দর ইবুক আমাদের পাঠকদের উপহার দেওয়ার জন্য😭🫶🏻
আমার প্রথম পড়া ইবুক এর আগে আমি কখনো ইবুক পড়িনি... যদি এই গল্প আর ও অনেক আগে পড়েছি কিন্তু আজকে কমেন্ট করতাছি... ফেইসবুকে প্রথম ২ পর্ব পড়ে আমি দিশেহারা হয়ে গেছি যখন দেখে এটা ইবুক আসবে! পরে আর কি করার এক গল্প পড়ার জন্য আমাকে অ্যাপডাউনলোড করে দেন পড়েছি... এত সুন্দর কিভাবে মানুষ লিখে....🤍
এতো ভালো লেগেছে