

আপনি আমার কলঙ্ক হবেন? শ্রাবণ ব'লে, "কলঙ্ক কেনো?" মেঘ ব'লে, "জানেন না? নারীর গায়ে একবার লেগে যাওয়া কলঙ্ক কখনো মুছে না। থেকে যান না যেমনি থেকে যায় নারীর গায়ে লেপ্টে দেওয়া কলঙ্কগুলো।" শ্রাবণ ব'লে, "কতকাল কলঙ্ক হয়ে তোমাতে মিশে থাকতে পারবো? একদিনা একদিন মৃত্যু এসে ঠিক কেঁড়ে নিবে।" মেঘ ব'লে, "আমৃত্যু। নারী মরলেও কলঙ্ক তার পিছু ছাড়ে না। আমি মরলেও আপনি আমার কলঙ্ক হয়ে আমার মধ্যিখানে বেঁচে থাকবেন। আমি আপনি নামক কলঙ্ক নিয়ে বেঁচে থাকবো।" শ্রাবণ মেঘকে দাঁড় করিয়ে ব'লে, "হলাম আপনার কলঙ্ক, মিশে থাকবো আমৃত্যু আপনার ভালোবাসার চাদরে।"