

এই শহরের অজস্র দালানের ছোটো ছোটো ঘরের আলাদা আলাদা গল্প থাকে। কখনো সেই গল্পগুলো গাঁথা হয়ে যায় এক সুতোয়। কখনো মিশে যায় অদৃশ্য রহস্যের মায়াজালে। ইট-পাথরের শহরের ব্যস্ত মানুষগুলোর ভেতর চাপা পড়ে যাওয়া অনুভূতিগুলো এই সুযোগে হয়ে ওঠে জীবন্ত উপাখ্যান।
"রহস্যের মিশ্রণে সম্পর্কের অনেক রূপ নিয়ে এই 'নিশীথে স্বপনে জোছনায়' উপন্যাসটি। প্রাচী-নিভৃত-স্নিগ্ধা-নাদিম-অনিকার এই অসাধারণ গল্পটি চমৎকারভাবে সাজানো। প্রাচী-নিভৃত-নাদিমকে পুরো উপন্যাসজুড়ে খুব ভালো লেগেছে। স্নিগ্ধার জন্য যেমন কষ্ট হয়েছে, তেমনি অনেক সময় ধরে অনিকাকে বিরক্তিকর মনে হয়েছে। কিন্তু সব শেষে নিজের সঙ্গে, জীবনের সঙ্গে লড়াই করে জিতে যাওয়াটা খুব ভালো লেগেছে। স্বল্প সময়ের উপস্থিতি হলেও ফারদিন আর শৌভিককেও বেশ ভালো লেগেছে। বাবা-মায়ের সম্পর্কগুলোতে বাচ্চাদের ওপর যে প্রভাব পড়ে, গল্পে সেই বাস্তবসম্মত উপস্থাপনটাও ভালো ছিল। গল্পের শুরুর এলোমেলো সম্পর্কগুলো গল্পের শেষে এত সুন্দর পরিণতি পেয়েছে যে মন ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে। গল্পের সবচেয়ে ঘৃণিত চরিত্রটির জন্যও খুব অল্প সময়ের জন্য হলেও কিছুটা খারাপ লেগেছে - একে কি গল্পের খারাপ দিক বলা যায়? হয়তো, হয়তো না। ৩৫৪ পৃষ্ঠার এই বইটি ভেবেছিলাম শেষ করতে ৩/৪ দিন লেগে যাবে, কিন্তু পড়তে গিয়ে এমনভাবে আটকে গিয়েছিলাম যে এক দিনেই শেষ হয়ে গেল। গুণী লেখিকার জন্য অনেক শুভকামনা রইল।"
সুন্দর সুন্দর সুন্দর! হাসি-কান্না, সুখ-দুঃখ মেশানো টক-ঝাল-মিষ্টি এই গল্পটা এতো সুন্দর! একটানা পড়েই গেলাম শুধু।
Read all reviews on the Boitoi app
প্রেম, বিরহ, হিংসা-বিদ্বেষ, পরকীয়া, প্রতারণা, রাজনীতি, কি নেই!!! জাস্ট অসাধারণ, অসাধারণ!
রহস্যের মিশ্রণে সম্পর্কের অনেক রূপ নিয়ে এই 'নিশীথে স্বপনে জোছনায়' উপন্যাসটি। প্রাচী-নিভৃত-স্নিগ্ধা-নাদিম-অনিকার এই অসাধারণ গল্পটি চমৎকারভাবে সাজানো। প্রাচী-নিভৃত-নাদিমকে পুরো উপন্যাসজুড়ে খুব ভালো লেগেছে। স্নিগ্ধার জন্য যেমন কষ্ট হয়েছে, তেমনি অনেক সময় ধরে অনিকাকে বিরক্তিকর মনে হয়েছে। কিন্তু সব শেষে নিজের সঙ্গে, জীবনের সঙ্গে লড়াই করে জিতে যাওয়াটা খুব ভালো লেগেছে। স্বল্প সময়ের উপস্থিতি হলেও ফারদিন আর শৌভিককেও বেশ ভালো লেগেছে। বাবা-মায়ের সম্পর্কগুলোতে বাচ্চাদের ওপর যে প্রভাব পড়ে, গল্পে সেই বাস্তবসম্মত উপস্থাপনটাও ভালো ছিল। গল্পের শুরুর এলোমেলো সম্পর্কগুলো গল্পের শেষে এত সুন্দর পরিণতি পেয়েছে যে মন ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে। গল্পের সবচেয়ে ঘৃণিত চরিত্রটির জন্যও খুব অল্প সময়ের জন্য হলেও কিছুটা খারাপ লেগেছে - একে কি গল্পের খারাপ দিক বলা যায়? হয়তো, হয়তো না। ৩৫৪ পৃষ্ঠার এই বইটি ভেবেছিলাম শেষ করতে ৩/৪ দিন লেগে যাবে, কিন্তু পড়তে গিয়ে এমনভাবে আটকে গিয়েছিলাম যে এক দিনেই শেষ হয়ে গেল। গুণী লেখিকার জন্য অনেক শুভকামনা রইল।
জীবনানন্দের ভাষায় বললে, 'অদ্ভুত করুণ সুন্দর' একটা উপন্যাস। সবটাই আনএক্সপেক্টেড টুইস্টে ভরা। আবেগ দিয়ে জীবন চলেনা, বাস্তবতা নির্মম। প্রাচী, স্নিগ্ধা দুটো মেয়েই জনম দুঃখী। অনিমার ছোট্ট বয়সের একটা ভুলের মাসুল চরম ভাবে দিতে হলো অনেককে। প্রবালের মত ক্রিমিনাল যেমন আছে, তেমনি ফরহাদ, নাদিম, নিভৃতের মত যত্নশীল পুরুষেরাও আছে, তাই তো জীবন মোহনীয়।
এই গল্পের লেখা টা অনেক পরিণত এবং গোছানো লেগেছে। মোটামুটি বড় একটা গল্প, কিন্তু পুরো গল্পটাই বেশ উপভোগ করলাম। অনেক শুভকামনা আপু।
চমৎকার গল্প ❤️❤️
"নিশীথে স্বপনে জোছনায়" বইটা অনেক দিন ধরে সময় নিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ। এই গল্প টা আমি আগেও ফেসবুক পড়েছি, আবার বইটই-এ পড়লাম। সবগুলো চরিত্রই এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছে আপু! পড়তে পড়তে মনে হচ্ছিলো এটা আমাদের আশেপাশের চেনাজানা চরিত্র। গল্পের বুনন এতো চমৎকার হয়েছে মা শা আল্লাহ! শুভকামনা রইলো নিতু আপু।
"নিশীথে স্বপনে জোছনায়" পড়ে উঠলাম। উপন্যাসটা ভালো লেগেছে। যদিও প্রথমে মন লাগিয়ে পড়তে কষ্ট হচ্ছিল, তবে পরে একটানে পড়ে শেষ করেছি। শেষের হাফে লেখা বেশ গতিশীল ছিল। উপন্যাসটি শেষ হওয়ার পর মনে হলো, এটা আরেকটু বড় হলেও পারতো! ৩৫৪ পেজের বিশাল এই উপন্যাসটি ইবুক না হয়ে প্রিন্টেড বই হলে ভালো হতো। ইচ্ছে মত উল্টিয়ে পাল্টিয়ে পড়া যেত। বই থেকে যে কোন অংশ সহজেই খুঁজে বের করা সম্ভব হয়। এত বড় একটা উপন্যাস পড়তে গেলে মাঝে মধ্যেই পিছনের লেখাও পড়া লাগে। কিন্তু ইবুকে কোন একটা অংশ খুঁজে বের করতে বিরক্ত লাগে।
গল্পটি পড়তে গিয়ে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। পুরোটা সময় মনে হয়েছে আমি যেন এক অচেনা অথচ পরিচিত পরিবারকে খুব কাছে থেকে দেখছি। গল্পের ভেতরে যতটা সামাজিক আবহ, ততটাই রহস্যের ছায়া লুকিয়ে আছে। লেখার ভঙ্গি ছিলো সহজ আর টানটান, একবার শুরু করলে শেষ না করে ফেলা যায় না। সবচেয়ে বড় চমকটা লুকিয়ে ছিলো একেবারে শেষে, যা ভেবেছিলাম তার চেয়ে একদম আলাদা। নির্ভৃত চরিত্রটিকে আলাদা করে মনে ধরেছে। তার নিরব অথচ প্রভাবশালী উপস্থিতি গল্পকে বিশেষ করেছে। সব মিলিয়ে পড়তে গিয়ে একটুও ক্লান্তি আসেনি, বরং শেষ হয়ে যাওয়ার পর আরও কিছু পৃষ্ঠা থাকলে ভালো লাগতো। ফারদিন আর সিন্ধার রসায়নটা তো জানা হলো না। তবে কিছু কথা মনে মনে জেনে নেয়াই হয়ত ভালো।
মাত্র পড়া শেষ করলাম। কি রিভিউ দেবো ঠিক গুছিয়ে উঠতে পারছি না। তবে এক কথায় বললে - চমৎকার লাগলো। একটা মিষ্টি স্নিগ্ধ রেশ রেখে যাওয়া সন্ধ্যার মতো, আদুরে কিছু চরিত্র আর সব মিলিয়ে চমৎকার একটা গল্প। খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ সুন্দর !!