

আম্মাদের একটা রঙিন সংসার থাকে। ভাই-বোনের ঝগড়া হয়। কোন একটা সন্তান তুলকালাম প্রেমে পড়ে, কোন একটা সন্তান বখে যায়। কোন একটা সন্তান সবচেয়ে ভালো রেজাল্ট করে। সংসারে রান্নাবান্না সামলে রঙিন একটা সংসার ক্রমশ মলিন হয়ে আসে। ছেলে-মেয়েদের হৈচৈ একসময় আর থাকে না। তারা যার যার জীবনে ব্যস্ত হয়ে যায়। বুকের ভেতরটা কেমন জানি মুচড়ে উঠে, ভাইবোনগুলো পাশে নেই, আম্মা আগের মতো হৈচৈ করেন না। আব্বা বাজারে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। চোখের সামনে কেমন জানি ফেকাসে হয়ে আসে 'আম্মার সংসার'।
মেয়েদের সংসার হলে সে যত্ন হারায়। সবার যত্ন করতে করতে একটা সময় সংসারের সেই মানুষ গলো ও হারিয়ে যায়। আম্মা নামের মেয়ে টা একা হয়ে যায়। ভালো থেকো আম্মা,ভালো থাকুক আম্মার সংসার।
Read all reviews on the Boitoi app