

কালো মেয়েদের কি ভালোবাসতে নেই? বিয়ের চার দিন আগে পরী জানতে পারলো যে, যে মানুষটাকে সে ধীরে ধীরে হৃদয়ে স্থান দিয়েছিল, সে তাকে চায় না। সে চায় অন্য কাউকে, একজন ফর্সা, স্মার্ট, আধুনিক মেয়ে রিয়াশাকে। পরী বিরবির করে বললো, আচ্ছা, কালো মেয়েদের কি ভালোবাসতে নেই? তাদের কি কেউ ভালোবাসেনা? পরপর লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলো, হাহ, পরী, সবার কথা আর কি বলছিস? নিজের মায়ের কাছে যখন মেয়ের গায়ের রং ম্যাটার করে, বাকি সবারই বা কি দোষ? ভাঙা হৃদয় নিয়ে যখন পরী নিজেকে গুছিয়ে নিতে ব্যস্ত, ঠিক তখনই তার রুমে এসে পৌঁছায় একটি রহস্যময় উপহার। বক্স খুলে পরী দেখলো তার নামের চিরকুটে ছোট ছোট অক্ষরে লেখা, "হৃদরোহিনী, তোমার জন্য..." পরী অবাক হলো ভীষণ। চোখে বিস্ময়, মনে শত প্রশ্ন, কে পাঠালো এগুলো, এই চিরকুট? এ কি নতুন কোনো সূচনা, নাকি আরও এক অজানা রহস্যের শুরু?
অনেক সুন্দর একটা গল্প 🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
Amazing 😍
Amazing
❤️❤️❤️❤️