

❝স্বর্ণাভ প্রহর❞ নামটিতে কিছু লুকিয়ে আছে। শত দুঃখের পর যখন সুখ আসে জীবনে, তখন সময়টা আলোকিত হয়। যেমন করে রাতের ঘনঘটা অন্ধকার কেটে গিয়ে নিদিষ্ট সময়ে অন্ধকার মিলিয়ে দিতে সূর্যের আলোর আগমন ঘটে। একটি পরিবার। পরিবারের চারজন সদস্য। চারজন মানুষ ভিন্নভাবে দুঃখে পতিত হয়। কেউ মা-বাবাকে না বুঝাতে পারে, নিজের কষ্ট নিজের বয়ে চলতে। কেউ আবার প্রিয় নিজ পরিবারের আসল রূপ দেখে। যাদেরকে একসময় এত ভালোবাসা দিয়েছে, তাও কিছু পেল না। পেল শুধু দূরত্ব, গুরুত্বহীনতা, স্বার্থপর মানুষদের। আর দু'জন মানুষ? তারা তো নিজেদের দুঃখ ব্যক্ত করে না। লুকিয়ে রাখে। তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত। নিঃশব্দে, আড়ালে শুধু চোখের জল ফেলেছে। অনেক কষ্টের সময়টা তো দীর্ঘ সময়ের পর পেরোলো। সুখ এলো! এবার বর্তমানের সুখময় সময়টা স্মৃতিতে রাখা হোক? পুরো বেদনাদায়ক কষ্টকে পিছনে ফেলে?
Read all reviews on the Boitoi app