

একটা মেয়ের জীবনে স্বামী শুধু একজন সঙ্গী নয়—তিনি হওয়া উচিত এক নির্ভরতার প্রতীক, এক সাহসের নাম, যে ভালোবাসার পাশাপাশি সম্মান আর সমর্থন দিয়ে প্রতিটি পদক্ষেপে স্ত্রীকে আগলে রাখেন। সাদিফ তার সেই প্রতিরূপ, যে তুলির প্রতিটি স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে চলেছে। তুলির ক্লান্ত দিনে সান্ত্বনা, দুঃসাহসিক রাতে ছায়া হয়ে থেকেছে। সে কখনো তুলিকে থামায়নি, বরং তার উড়তে দেওয়া ডানাগুলোকেই আরও মজবুত করেছে। ভালোবাসার আসল রূপই হয়তো এটাই—কাউকে নিজের থেকেও বেশি করে বিশ্বাস করা, আগলে রাখা, এবং প্রতিটি ঝড়ে তার হাতটা শক্ত করে ধরা।