

"দয়া করে খালা, দরজাটা খুলে দিন। মাইয়াডা মরে যাবে।" একটু পর সব ঠান্ডা হয়ে যায়। না, ভেতর থেকে কোনো শব্দ আসে আর না বাহির থেকে। প্রায় দুই ঘণ্টা পর দরজা খুলে ভেতরে উঁকি দেয় খালা। সাথে সাথে চোখ বন্ধ করে আবার তাকায়। চুল এলোমেলো, ঠোঁটের পাশ কেটে রক্ত শুকিয়ে আছে, হাতে লাল লাল দাগ পড়ে গেছে, গালে একটা আচর খেয়ে কেঁটে গেছে। কাপড় একটু এলোমেলো, নিচে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একজন রমনী। বিছানার উপরে তাকাতেই দম আঁটকে আসে। আজও এই ছেলেটাকে মেরে ফেলেছে!! খালা দৌড়ে গিয়ে ছেলেটার নাকে হাত দিলো। না, নিশ্বাস ফেলছে না। খালা রেগে রমনীটিকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। নিজের রুম থেকে চাবুক এনে ইচ্ছে মতো মারল, কিন্তু রমনী একবারও টু শব্দ করল না। পেছন থেকে একজন বলে উঠলো, 'পর পর দুইটা খুন!!'