

রুদ্র মৌরীর ঘরের কাছে আসতেই শুনলো মৌরী জোরে জোরে চেঁচাচ্ছে, "মগা রুদ্র আই মারে... মগা রুদ্র আই মারে..." রুদ্র ভ্রু কুঁচকালো। দিনের বেলা নেশা করেছে নাকি এই মেয়ে? রুদ্র দাঁতে দাঁত চেপে ঘরে ঢুকলো। মৌরী চোখ বন্ধ করে আওড়িয়েই যাচ্ছে, রুদ্র যে ঘরে এসে ঢুকেছে সেদিকে তার বিন্দুমাত্র ধ্যান নেই। মৌরী মিনিট দেড়েক বাদে চোখ মেলতেই রুদ্রকে এভাবে রাগে কটমট করতে দেখলো। — তুমি আমাকে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো করে তাকিয়ে আছো কেন? — তোর মাথার কয়টা তার ছিঁড়ছে বলদ? আমি মগা? আমি তোকে চোখ টিপ মারছি? — আমি কখন বললাম সেটা? — এই যে মগা মগা করে চিল্লাচিল্লি করতেছিস, নিচে শর্মীরা তো আবার সেটার আলোচনা বসাইছে। — মগা? ওহ, ঐ যে মগা রুদ্র আই মারে? ঐটা তো আমি তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম মুখস্থ করতেছিলাম। মগা-তে মহাজাগতিক রশ্মি আর গামা রশ্মি, রুদ্র-তে রঞ্জন রশ্মি, উ-তে ইউভি রশ্মি, দ-তে দৃশ্যমান, তারপর আই-তে আই আর রশ্মি। শেষে মারে-তে মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ। মৌরীর বর্ণনা শুনে মাথা চক্কর দিয়ে উঠলো রুদ্রের। খানিকটা অপমানিত বোধও করলো সে। শর্মীরা তো গাধাই, কিন্তু রুদ্র কিভাবে ঐ বলদদের কথা বিশ্বাস করলো? কথা না বাড়িয়ে চুপচাপ মৌরীর ঘর থেকে বেরোতে যাবে, তখনই মৌরী চেঁচিয়ে উঠলো, "দরজা লাগিয়ে দিয়ে যেয়ো।" রুদ্র রাগে কটমট করছে। এভাবে কেউ তাকে জব্দ করবে, এটা ভাবতেই তার গা কাঁপছে।
onek shundor likhecho, one of the best I've ever read✨ tomar lekha prottek ti boi onek shundor 🙌🏻
Read all reviews on the Boitoi app