

বিয়েটা আটকাতে আমি কম চেষ্টা করিনি। এমনকি সকালেও পালাতে চেয়েছিলাম। নিজের ব্যবহারযোগ্য ওড়নাগুলো বারান্দার রেলিংয়ের সঙ্গে বেঁধে সিনেমার নায়িকার মতো সুরসুর করে নামার চেষ্টা করেছিলাম। কিন্তু ভুলে গেলে চলবে না, আমি নায়িকা নই। নায়িকাদের মতো অলৌকিক শক্তিও নেই যে এই সামান্য ওড়না আমার ওজন নিতে পারবে। তারওপর তিনতলা বিল্ডিং! এত তাড়াতাড়ি মরার শখ হয়নি, বাপু! তারচেয়ে ওই কনইক্কাই ভালো। অন্তত ঝগড়া করে সময় তো কাটবে! ওভাবে পালানোর পরিকল্পনা যারপরনাই বাদ দিলাম। এবার ফ্ল্যাটের সদর দরজা দিয়ে পালাবো ভাবলাম। কিন্তু অসহ্য ব্যর্থতা পিছু ছাড়লো না। বিশ্রী গন্ধযুক্ত আঠার মতো পিছেই পড়ে রইলো। চাদর, টাদর দিয়ে নিজেকে ডাকাতের মতো ঢেকেও শেষ রক্ষা হয়নি। বাবা হাতেনাতে ধরে ফেললেন। আমি চেঁচালাম, কাঁদলাম— আমি বিয়েটা করবো না। বাবা শুনলেন না। কাঁদার এক ফাঁকে দেখলাম, সদর দরজার কাছে কনক দাঁড়িয়ে আছেন। দৃষ্টি স্থির আমার দিকেই। ঠোঁটে শয়তানি হাসি। আমাকে হেনেস্তা হতে দেখে মনে মনে ভীষণ পৈশাচিক আনন্দে হয়তো নাচানাচিও শুরু করে দিয়েছেন। আমিও কম কিসের? একে আমি নাকানিচুবানি খাইয়েই ছাড়াবো!
খাট্টা মিঠা ঝগড়াময় প্রেমের গল্প এটা। ভাবলেও হাসি চলে আসে। অসাধারন হয়েছে।
Read all reviews on the Boitoi app
সুন্দর ছিল গল্পটা। সাদাসিদা, ঝামেলাবিহীন, মিষ্টি একটা গল্প ❤
Misti chilo
ইবুকটা এত্ত সুন্দর, মিষ্টি ছিল! ঠিক তোমার মতো, মীরা। একটুও বিরক্তি লাগেনি পড়তে গিয়ে। মন চাচ্ছে আরও পড়তে। কি সুন্দর ছিল। 🥹 যারা পড়বেনা তারা অবশ্যই মিস করবে এত সুন্দর একটা ইবুক 🥹 তোমার লেখনী আমার সব সময়ই পছন্দ।এভাবেই সুন্দর সুন্দর লেখা আমাদের কে দিয়ে যাও 😘
ছোট হয়ে গেছে। ওদের সংসার নিয়ে আরেকটু দিলে ভালো লাগতো। কুকুর বাসায় পালা ইসলামে নিষিদ্ধ
আমি তোমাকে বলার মতো কোন শব্দ খুঁজে পাচ্ছি না। তুমি বরাবরই অতুলনীয় আমার কাছে প্রিয়। তোমার লিখা এতো স্বচ্ছ,সুন্দর যা আমাকে আনন্দ দেয়। আমি প্রতিবারই তোমার গল্পগুলো পড়ে নিজেকে তোমার গল্পে হারিয়ে ফেলি।এক ঘোর এর মধ্যে থাকি।ভাবনায় থাকি,এতো সূক্ষ্মভাবে কিভাবে লিখো আমার জানা নেই কিন্তু তোমার লেখা পড়ে আমি বরাবরই মুগ্ধ।।😇 ভাড়াটে'গল্পটা মধ্যে "ধারা,কনকের" সম্পর্ক ওদের সূক্ষ্ম মান,অভিমান, আদর,ভালোবাসা,যত্ন, ঝগড়া সবকিছু এককথায় অভাবনীয়।। তুমি গল্পে নায়ককে নীল শার্ট পরিধান করিয়েছিলে,এখন আমার অবুঝ মন যে সেখানেই পড়ে আছে।আমারও যে এখন নীল শার্টে কনককে খুব দেখতে ইচ্ছে করচ্ছে।।সবশেষে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয়। এতো সুন্দর গল্প লেখার জন্য। "ধারা আর কনক" কের টক,ঝাল,দুষ্টু,মিষ্টি ভালোবাসা দেখানোর জন্য। ❣️❣️
😍😍😍