

-'আচ্ছা, শুদ্ধ ভাই, ওই রিসোর্টের নাম ধ্রুব-তারা কেন? কে এই ধ্রুব-তারা?' -'হঠাৎ একথা?' -'বলুন না!' -'কি আশ্চর্য, আমি কি করে বলব কে ধ্রুবতারা?' -'আমি জানি, আপনি সব জানেন, বলুন না, প্লিজ!' শীতলের কৌতূহল দেখে শুদ্ধও বুঝল কিছু একটা শুনেছে, তাই জানতে চাচ্ছে। এখন যদি না বলে যেভাবেই হোক, কারো না কারো থেকে জেনেই ক্ষান্ত হবে। তাই সে কিছুক্ষণ থম মেরে গম্ভীর সুরে জবাব দিলো, -'ভাইয়ার বেস্টফ্রেন্ড।' -'কোন ভাইয়া? সায়ন ভাইয়া?' -'হুম।' একথা শুনে চমকে উঠল শীতল। সায়ন ভাইয়ার কোনো বেস্ট ফ্রেন্ডের কথা জানত না সে, কখনো শোনেনি, দেখেওনি। কথা হচ্ছে, রিসোর্ট তো আছে কিন্তু মানুষ কই? মনে মনে একথা ভেবে ঘটনা জানতে আরো উতলা হয়ে উঠল শীতল। কিন্তু এ ব্যাপারে মুখ খুলল না শুদ্ধ। বরং হাত টেনে ওকে দাঁড় করিয়ে হাঁটতে লাগল দ্রুতপায়ে। কিন্তু তার এই কান্ডে থম মেরে থাকা নীরব প্রকৃতি যেন মিটমিটিয়ে হাসল। প্রতিধ্বনি স্বরে উচ্চারণ না করলেও বাতাসের কানে কানে যেন গুনগুনিয়ে বলে গেল, “মুগ্ধতার খোলস পরা পাহাড় শুধু মানবহৃদয় ছোঁয় না, হৃদয়ে থাকা মানুষটাকেও কেড়ে নেয়। নিয়তিতে থাকলে পালিয়ে কি আর বাঁচা যায়!”

"অনেক সুন্দর ছিল,,তবে আরেকটু বেশি যদি থাকত🥹 এই একটুতে মন ভরে নি😒 শুদ্ধ, শীতলকে যতোই পড়ি ততোই ভালো লাগে,,আরও পড়তে ইচ্ছে করে💗🫶আর সায়নের কথা কি বলব 🥹💓 I just love themmmmm🫶"
just amazing... পুরো চৌধুরী পরিবার, প্রতিটি জুটি এক কথায় মনোমুগ্ধকর ❤️ এছাড়াও ধ্রুবর গল্পটিও মন ছুঁয়ে দিয়েছে 🩷
Read all reviews on the Boitoi app
শীতল-শুদ্ধের পরিণয় নিয়ে প্রত্যাশা আরো বেশি ছিলো.... "শেষ চৈত্রের ঘ্রাণ" পড়ে মুগ্ধ হয়েছিলাম, তবে এই গল্পে আমি হতাশ হলাম!
অনেক সুন্দর ছিল,,তবে আরেকটু বেশি যদি থাকত🥹 এই একটুতে মন ভরে নি😒 শুদ্ধ, শীতলকে যতোই পড়ি ততোই ভালো লাগে,,আরও পড়তে ইচ্ছে করে💗🫶আর সায়নের কথা কি বলব 🥹💓 I just love themmmmm🫶
ভীষণ সুন্দর গল্প ❤️বিশুদ্ধ পুরুষ আর তার ব্যাঙাচি মানেই ভালোবাসা ❤️
দারুন 🔥
Onkk sundor chilo eita🥹🤍
অনেক সুন্দর ভালো লাগছে
শুদ্ধ শীতল বেস্ট জুটি আমার পড়া সব থেকে বেস্ট বেস্ট বেস্ট বেস্ট বেস্ট উপন্যাসে নায়ক-নায়িকা এরা দুইজন❤️❤️
এক কথায় অসাধারণ হয়েছে☺️ লেখিকা আপুর তুলনা নেই☺️ আপু তুমি আমাদের এমন আরও উপন্যাস উপহার দেও 😊
Apur lekha asolei onk sondor khub vlo lage gulpo gula